Genesis 44:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনার গোলাম যিনি আমার পিতা, তাঁর কাছে গিয়ে তাঁকে মালিকের সেসব কথা বললাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা যখন আপনার দাস আমার বাবার কাছে ফিরে গেলাম, তখন আমার প্রভু যা যা বলেছিলেন, সেসব আমরা তাঁকে বলেছিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা আপনার দাস যে আমার পিতা, তাঁহার নিকটে গিয়া তাঁহাকে প্রভুর সেই সকল কথা কহিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা আপনার দাস যে আমার পিতা, তাঁহার নিকটে গিয়া তাঁহাকে প্রভুর সেই সকল কথা বলিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য আমরা ফিরে গিয়ে আপনার দাসকে, অর্থাৎ আমার বাবাকে হুজুরের সব কথাই জানিয়েছিলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য আমরা ফিরে গিয়ে আপনার গোলামকে, অর্থাৎ আমার বাবাকে হুজুরের সব কথাই জানিয়েছিলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা ফিরে গিয়ে আপনার দাস আমাদের পিতার কাছে আপনার সব কথাই বলেছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই আমরা ফিরে গিয়ে আপনি যা বলেছিলেন তা আমাদের পিতাকে জানালাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা আপনার দাস যে আমার বাবা, তাঁর কাছে গিয়ে তাঁকে প্রভুর সেই সব কথা বললাম।