Genesis 44:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মধ্যে এক জন আমার কাছ থেকে প্রস্থান করলো, আর আমি বললাম, সে নিশ্চয় খণ্ড খণ্ড হয়েছে এবং সেই সময় থেকে আমি তাকে আর দেখতে পাই নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মধ্যে একজন আমার কাছ থেকে দূরে চলে গিয়েছে, এবং আমি বলেছিলাম, “নিশ্চিতভাবে তাকে ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।” তখন থেকে আমি আর তাকে দেখতে পাইনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মধ্যে এক জন আমার নিকট হইতে প্রস্থান করিল, আর আমি কহিলাম, সে নিশ্চয় খণ্ড খণ্ড হইয়াছে, এবং সেই অবধি আমি তাহাকে আর দেখিতে পাই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মধ্যে একজন আমার নিকট হইতে প্রস্থান করিল, আর আমি কহিলাম, সে নিশ্চয় খণ্ড খণ্ড হইয়াছে, এবং সেই অবধি আমি তাহাকে আর দেখিতে পাই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একবার তাদের একজন আমার সামনে থেকে বেরিয়ে গেল, আর শেষে আমি বুঝতে পারলাম যে, নিশ্চয়ই কোন জানোয়ার তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলেছে। তারপর থেকে তাকে আমি আর দেখতে পাই নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একবার তাদের একজন আমার সামনে থেকে বেরিয়ে গেল, আর শেষে আমি বুঝতে পারলাম যে, নিশ্চয়ই কোন জানোয়ার তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলেছে। তারপর থেকে তাকে আমি আর দেখতে পাই নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের এক জন আমাকে ছেড়ে চলে গেছে, আমার মন বলছে বন্য জন্তুরা তাকে খেয়ে ফেলেছে, কারণ সেই থেকে তার দেখা আমি আর পেলাম না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের একজনকে আমি যেতে দিলে বন্য জন্তু তাকে মেরে ফেলল| সেই থেকে আর কখনও তাকে দেখিনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মধ্যে এক জন আমার কাছ থেকে চলে গেল,” আর আমি বললাম, “সে নিশ্চয় খণ্ড খণ্ড হয়েছে এবং সেই থেকে আমি তাঁকে আর দেখতে পাইনি।”