Genesis 44:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন আমার কাছ থেকে একেও নিয়ে গেলে যদি এর কোন বিপদ ঘটে তবে তোমরা শোকে এই বৃদ্ধ অবস্থায় আমাকে এই পাতালে নামিয়ে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যদি একেও আবার আমার কাছ থেকে নিয়ে যাও এবং এর যদি কোনও ক্ষতি হয়, তবে এই পাকাচুলে মর্মপীড়ায় তোমরা আমাকে কবরে পাঠাবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন আমার নিকট হইতে ইহাকেও লইয়া গেলে যদি ইহার কোন বিপদ ঘটে, তবে তোমরা শোকে এই পাকা চুলে আমাকে পাতালে নামাইয়া দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন আমার নিকট হইতে ইহাকেও লইয়া গেলে যদি ইহার কোন বিপদ ঘটে, তবে তোমরা শোকে এই পাকা চুলে আমাকে পাতালে নামাইয়া দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন যদি তোমরা একেও আমার কাছ থেকে নিয়ে যাও আর তার কোন ক্ষতি হয়, তবে এই বুড়ো বয়সে অনেক দুঃখ-বেদনার মধ্য দিয়ে তোমরা আমাকে মৃতস্থানে পাঠাবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন যদি তোমরা একেও আমার কাছ থেকে নিয়ে যাও আর তার কোন ক্ষতি হয়, তবে এই বুড়ো বয়সে অনেক দুঃখ-বেদনার মধ্য দিয়ে তোমরা আমাকে কবরে পাঠাবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন তোমরা আবার একে নিয়ে যেতে চাইছ, কিন্তু এর যদি কোন বিপদ ঘটে তাহলে তোমাদের জন্যই এই বৃদ্ধ বয়সে শোকে দুঃখে আমাকে কবরে যেতে হবে। মহাশয়, এই ছেলেটি-ই এখন পিতার প্রাণ,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যদি অন্য জনকেও আমার কাছে থেকে নিয়ে যাও আর তার যদি কিছু ঘটে তাহলে আমি শোকে মারা যাব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন আমার কাছ থেকে একেও নিয়ে গেলে যদি এর কোনো বিপদ ঘটে, তবে তোমরা শোকে এই পাকা চুলে আমাকে পাতালে নামিয়ে দেবে।