Genesis 44:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আপনার গোলাম যিনি আমার পিতা, আমি তাঁর কাছে উপস্থিত হলে আমাদের সঙ্গে যদি এই যুবক না থাকে, তবে এই যুবকের প্রাণের সঙ্গে তাঁর প্রাণ বাঁধা আছে বলে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব এখন, আমি যখন আপনার দাস আমার বাবার কাছে ফিরে যাব, তখন যদি বালকটি আমাদের সঙ্গে না থাকে এবং আমার সেই বাবা, যাঁর জীবন সেই বালকটির জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আপনার দাস যে আমার পিতা, আমি তাঁহার কাছে উপস্থিত হইলে আমাদের সঙ্গে যদি এই যুবক না থাকে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আপনার দাস যে আমার পিতা, আমি তাঁহার কাছে উপস্থিত হইলে আমাদের সঙ্গে যদি এই যুবক না থাকে, তবে এই যুবকের প্রাণে তাঁহার প্রাণ বাঁধা আছে বলিয়া,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য এখন যদি আপনার দাসের কাছে, অর্থাৎ আমার বাবার কাছে আমি ফিরে যাই আর ছেলেটিকে তিনি আমাদের সংগে না দেখেন তবে নিশ্চয়ই তিনি মারা যাবেন, কারণ ছেলেটির সংগে তাঁর প্রাণ যেন একসংগে বাঁধা আছে। এইভাবে আপনার দাসেরা তাদের বুড়ো বাবাকে, অর্থাৎ আপনার দাসকে অনেক দুঃখের মধ্য দিয়ে মৃতস্থানে পাঠাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য এখন যদি আপনার গোলামের কাছে, অর্থাৎ আমার বাবার কাছে আমি ফিরে যাই আর ছেলেটিকে তিনি আমাদের সংগে না দেখেন তবে নিশ্চয়ই তিনি মারা যাবেন, কারণ ছেলেটির সংগে তাঁর প্রাণ যেন একসংগে বাঁধা আছে। এইভাবে আপনার গোলামেরা তাদের বুড়ো বাবাকে, অর্থাৎ আপনার গোলামকে অনেক দুঃখের মধ্য দিয়ে কবরে পাঠাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একে সঙ্গে না নিয়ে যদি তাঁর কাছে আমি ফিরে যাই, তা হলে এর অদর্শনে তিনি মারা যাবেন। শোকতাপে জর্জরিত করে আমরাই এই বৃদ্ধ বয়সে তাঁকে কবরে নামিয়ে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন ভেবে দেখুন ছোট ভাইকে নিয়ে বাড়ী না ফিরলে কি ঘটবে–এই ছোট ভাই পিতার প্রাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আপনার দাস যে আমার বাবা, আমি তাঁর কাছে উপস্থিত হলে আমাদের সঙ্গে যদি এই যুবক না থাকে,