Genesis 44:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার আপনার গোলাম আমি পিতার কাছে এই যুবকটির জামিন হয়ে বলেছিলাম, আমি যদি তাকে তোমার কাছে না আনি, তবে সারা জীবন পিতার কাছে অপরাধী থাকব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার এই দাস আমি আমার বাবার কাছে সেই বালকটির নিরাপত্তার মুচলেকা দিয়েছিলাম। আমি বলেছিলাম, ‘আমি যদি তাকে আপনার কাছে ফিরিয়ে আনতে না পারি, তবে হে আমার বাবা, আজীবন আমি আপনার সামনে দোষ বয়ে বেড়াব!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার আপনার দাস আমি পিতার নিকটে এই যুবকটীর জামিন হইয়া বলিয়াছিলাম, আমি যদি তাহাকে তোমার নিকটে না আনি, তবে যাবজ্জীবন পিতার কাছে অপরাধী থাকিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার আপনার দাস আমি পিতার নিকটে এই যুবকটির জামিন হইয়া বলিয়াছিলাম, আমি যদি তাহাকে তোমার নিকটে না আনি, তবে যাবজ্জীবন পিতার নিকটে অপরাধী থাকিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার দাস আমি আমার বাবার কাছে ছেলেটির জন্য এই বলে জামিন রয়েছি, ‘যদি আমি তাকে তোমার কাছে ফিরিয়ে না আনি তবে বাবা, চিরকালের জন্য আমি তোমার কাছে দোষী হয়ে থাকব।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার গোলাম আমি আমার বাবার কাছে ছেলেটির জন্য এই বলে জামিন রয়েছি, ‘যদি আমি তাকে তোমার কাছে ফিরিয়ে না আনি তবে বাবা, চিরকালের জন্য আমি তোমার কাছে দোষী হয়ে থাকব।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহাশয়, এই ছেলেটির জন্য জামিন হয়ে আমি পিতাকে বলেছিলাম, যদি আমি একে ফিরিয়ে আনতে না পারি তাহলে সারাজীবন আমি আপনার কাছে অপরাধী হয়ে থাকব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই ছোট ভাইয়ের দায়িত্ব আমিই নিয়েছিলাম| আমি পিতাকে বলেছিলাম, ‘আমি যদি তাকে তোমার কাছে ফিরিয়ে না আনি তবে সারাজীবন আমি অপরাধী হয়ে থাকব|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার আপনার দাস আমি বাবার কাছে এই যুবকটির জামিন হয়ে বলেছিলাম, আমি যদি তাকে তোমার কাছে না আনি, যাবজ্জীবন বাবার কাছে অপরাধী থাকব।