Genesis 44:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আরজ করি, মালিকের কাছে এই যুবকটির পরিবর্তে আপনার গোলাম আমি মালিকের গোলাম হয়ে থাকি, কিন্তু এই যুবককে আপনি তার ভাইদের সঙ্গে যেতে দিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এখন তবে, প্রভু দয়া করে এই বালকটির স্থানে আপনার এই দাসকেই এখানে আপনার ক্রীতদাস হয়ে থাকতে দিন, এবং এই বালকটিকে তার দাদাদের সঙ্গে ফিরে যেতে দিন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব বিনয় করি, প্রভুর নিকটে এই যুবকটীর পরিবর্ত্তে আপনার দাস আমি প্রভুর দাস হইয়া থাকি, কিন্তু এই যুবককে আপনি তাহার ভাইদের সঙ্গে যাইতে দিউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব বিনয় করি, প্রভুর নিকটে এই যুবকটির পরিবর্তে আপনার দাস আমি প্রভুর দাস হইয়া থাকি, কিন্তু এই যুবককে আপনি তাহার ভাইদের সঙ্গে যাইতে দিউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই হুজুর, দয়া করে ছেলেটির বদলে আমাকে আপনার দাসের মত করে রাখুন, আর ছেলেটিকে তার ভাইদের সংগে ফিরে যেতে দিন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই হুজুর, দয়া করে ছেলেটির বদলে আমাকে আপনার গোলামের মত করে রাখুন, আর ছেলেটিকে তার ভাইদের সংগে ফিরে যেতে দিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন, অধীনের নিবেদন এই যে, এই ছেলেটির পরিবর্তে আমাকেই আপনার ক্রীতদাস করে রাখুন, আমার অন্য ভাইদের সঙ্গে একে ফিরে যেতে দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই এখন আমার এই ভিক্ষা, দয়া করে ছোট ভাইকে তার ভাইদের সঙ্গে ফিরতে দিন| আর আমি এখানে আপনার দাস হয়ে থাকি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব অনুরোধ করি, প্রভুর কাছে এই যুবকটির পরিবর্তে আপনার দাস আমি প্রভুর দাস হয়ে থাকি, কিন্তু এই যুবককে আপনি তাঁর ভাইদের সঙ্গে যেতে দিন।