Genesis 44:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা এই যুবকটি আমার সঙ্গে না থাকলে আমি কিভাবে পিতার কাছে যেতে পারি? অন্যথায় পিতার যে বিপদ ঘটবে, তা-ই আমাকে দেখতে হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বালকটি যদি আমার সঙ্গে না থাকে তবে আমি কীভাবে আমার বাবার কাছে ফিরে যাব? না! আমার বাবার উপর যে মর্মপীড়া নেমে আসবে, তা যেন আমাকে দেখতে না হয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা এই যুবকটী আমার সহিত না থাকিলে আমি কি প্রকারে পিতার নিকটে যাইতে পারি? পাছে পিতার যে আপদ ঘটিবে, তাহাই আমাকে দেখিতে হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা এই যুবকটি আমার সহিত না থাকিলে আমি কি প্রকারে পিতার নিকটে যাইতে পারি? অন্যথায় পিতার যে আপদ ঘটিবে, তাহাই আমাকে দেখিতে হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই ছেলেটিকে না নিয়ে আমি কি করে আমার বাবার কাছে ফিরে যাব? তা করলে তাঁর দুঃখ-বেদনা আমাকে নিজের চোখে দেখতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই ছেলেটিকে না নিয়ে আমি কি করে আমার বাবার কাছে ফিরে যাব? তা করলে তাঁর দুঃখ-বেদনা আমাকে নিজের চোখে দেখতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একে সঙ্গে না নিয়ে আমি পিতার কাছে ফিরে যেতে পারব না, কারণ তাতে তাঁর যে দুর্দশা ঘটবে তা আমি চোখে দেখতে পারব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ ছোট ভাই না ফিরলে আমি পিতাকে মুখ দেখাতে পারবো না| ভেবে ভয় পাচ্ছি আমার পিতার কি হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এই যুবকটি আমার সঙ্গে না থাকলে আমি কিভাবে বাবার কাছে যেতে পারি? যদি বাবার যে বিপদ ঘটে, তাই আমাকে দেখতে হয়।