Genesis 44:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার মালিক যাতে পান করেন ও যা দিয়ে গণা-পড়ার কাজ করেন, এটি কি সেই বাটি নয়? এই কাজ করে তোমরা অপরাধ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এটি কি সেই পানপাত্র নয় যেটি থেকে আমার প্রভু পান করেন এবং ভবিষ্যৎ-কথনের জন্য যেটি ব্যবহার করেন? তোমরা এ এক মন্দ কাজ করে বসলে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার প্রভু যাহাতে পান করেন ও যদ্দ্বারা গণনা করেন, এ কি সেই বাটি নয়? এই কর্ম্ম করায় তোমরা দোষ করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার প্রভু যাহাতে পান করেন ও যদ্দ্বারা গণনা করেন, এটি কি সেই বাটি নয়? এই কর্ম করায় তোমরা দোষ করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঐ বাটিতে করেই তো আমার মনিব পান করেন এবং ওটা দিয়েই গোণাপড়ার কাজ করেন। তোমরা এই কাজ করে খুব অন্যায় করেছ।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঐ পেয়ালাতে করেই তো আমার কর্তা পান করেন এবং ওটা দিয়েই গোণাপড়ার কাজ করেন। তোমরা এই কাজ করে খুব অন্যায় করেছ।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেন তোমরা রূপোর পানপাত্রটি চুরি করলে? আমার মনিব যে পাত্রে পান করেন এবং যার দ্বারা দৈব গণনা করেন এটা তো সেই পাত্র। তোমরা খুব গর্হিত কাজ করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার মনিব সেই পেয়ালা থেকে পান করেন এবং গণনার জন্যও ব্যবহার করেন| তোমরা যা করেছ তা অন্যায় কাজ|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার প্রভু যাতে পান করেন ও যার মাধ্যমে গণনা করেন, এ কি সেই বাটি না? এই কাজ করায় তোমরা দোষ করেছ।”