Genesis 44:7 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা বললেন, হুজুর, কেন এমন কথা বলেন? আপনার গোলামেরা যে এমন কাজ করবে, তা দূরে থাকুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তাঁরা তাঁকে বললেন, “আমার প্রভু কেন এরকম কথা বলছেন? এরকম কোনও কাজ আপনার দাসেরা করতেই পারে না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা বলিলেন, মহাশয়, কেন এমন কথা বলেন? আপনার দাসেরা যে এমন কর্ম্ম করিবে, তাহা দূরে থাকুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা কহিলেন, মহাশয়, কেন এমন কথা বলেন? আপনার দাসেরা যে এমন কর্ম করিবে, তাহা দূরে থাকুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা তাকে বলল, “হুজুর, আপনি এই সব কথা কেন বলছেন? আপনার দাসেরা এই রকম কাজ কখনও করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা তাকে বলল, “হুজুর, আপনি এই সব কথা কেন বলছেন? আপনার গোলামেরা এই রকম কাজ কখনও করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ভাইরা ভৃত্যটিকে বলল, “রাজ্যপাল কেন এইরকম কথা বলছেন? আমরা সেইরকম কোন কাজ করতেই পারি না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা বললেন, “মহাশয়, কেন এমন কথা বললেন? আপনার দাসেরা যে এমন কাজ করবে, তা দূরে থাকুক।