Genesis 45:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউসুফ তাঁর কাছে দণ্ডায়মান লোকদের সম্মুখে আত্ম-সম্বরণ করতে পারলেন না; তিনি চিৎকার করে বললেন, আমার সম্মুখ থেকে সমস্ত লোককে বের করো। তাতে কেউ তাঁর কাছে দাঁড়িয়ে থাকলো না, আর তখনই ইউসুফ ভাইদের কাছে নিজের পরিচয় দিতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যোষেফ তাঁর সব সেবকের সামনে নিজেকে আর সংযত করে রাখতে পারলেন না, এবং তিনি চিৎকার করে উঠলেন, “সবাই আমার সামনে থেকে সরে যাও!” অতএব যোষেফ যখন তাঁর দাদা-ভাইদের কাছে নিজের পরিচয় প্রকাশ করলেন তখন তাঁর কাছে আর কেউ ছিল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোষেফ আপনার নিকটে দণ্ডায়মান লোকদের সাক্ষাতে আত্মসম্বরণ করিতে পারিলেন না; তিনি উচ্চৈঃস্বরে কহিলেন, আমার সম্মুখ হইতে সব লোককে বাহির কর। তাহাতে কেহ তাঁহার কাছে দাঁড়াইল না, আর তখনই যোষেফ ভাইদের কাছে আপনার পরিচয় দিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যোষেফ আপনার নিকটে দণ্ডায়মান লোকদের সাক্ষাতে আত্মসংবরণ করিতে পারিলেন না; তিনি উচ্চৈঃস্বরে কহিলেন, আমার সম্মুখ হইতে সব লোককে বাহির কর। তাহাতে কেহ তাঁহার কাছে দাঁড়াইল না, আর তখনই যোষেফ ভাইদের কাছে আপনার পরিচয় দিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যোষেফ তাঁর কর্মচারীদের সামনে আর নিজেকে সামলে রাখতে পারলেন না। তিনি জোর গলায় বললেন, “আমার সামনে থেকে সবাই সরে যাক।” কাজেই ভাইদের কাছে যখন তিনি নিজের পরিচয় দিলেন তখন সেখানে আর কেউ ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইউসুফ তাঁর কর্মচারীদের সামনে আর নিজেকে সামলে রাখতে পারলেন না। তিনি জোর গলায় বললেন, “আমার সামনে থেকে সবাই সরে যাক।” কাজেই ভাইদের কাছে যখন তিনি নিজের পরিচয় দিলেন তখন সেখানে আর কেউ ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ তাঁর কর্মচারীদের সামনে আর আত্মসংবরণ করতে পারলেন না। তিনি চীৎকার করে বলে উঠলেন, আমার সামনে থেকে সব লোকজনকে সরিয়ে দাও। তাঁর কাছে কেউ যখন আর রইল না তখন যোষেফ ভাইদের কাছে নিজের পরিচয় দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ আর নিজেকে সামলে রাখতে পারলেন না| তিনি সেখানে উপস্থিত সমস্ত লোকের সামনে কেঁদে উঠলেন এবং বললেন, “সবাইকে চলে যেতে বলো|” তাই সব লোক চলে গেল| কেবল যোষেফের ভাইরা সঙ্গে রইল| তখন যোষেফ নিজের পরিচয় দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোষেফ নিজের কাছে দাঁড়িয়ে থাকা লোকদের সামনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না; তিনি উচ্চৈঃস্বরে বললেন, “আমার সামনে থেকে সব লোককে বের কর।” তাতে কেউ তাঁর কাছে দাঁড়াল না, আর তখনই যোষেফ ভাইদের কাছে নিজের পরিচয় দিতে লাগলেন।