Genesis 45:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার পুত্র পৌত্রাদি, তোমার গোমেষাদি ও তোমার অন্য যা কিছু আছে তা নিয়ে গোশন প্রদেশে বাস করবে; তুমি আমার কাছেই থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা গোশন অঞ্চলে বসবাস করবে এবং আমার কাছেই থাকবে—তোমরা, তোমাদের সন্তানেরা, এবং তোমাদের নাতিপুতিরা, তোমাদের গোমেষাদি পশুপাল, এবং তোমাদের যা যা আছে সেসবকিছু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি পুত্র পৌত্রাদির ও গোমেষাদি সর্ব্বস্বের সহিত গোশন প্রদেশে বাস করিবে; তুমি আমার নিকটেই থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি পুত্র পৌত্রাদির ও গোমেষাদি সর্বস্বের সহিত গোশন প্রদেশে বাস করিবে; তুমি আমার নিকটেই থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি এসে গোশন এলাকায় বাস কর। তাতে তুমি, তোমার ছেলেমেয়ে, তোমার নাতিপুতি, তোমার পশু ও ভেড়ার পাল এবং তোমার যা কিছু আছে সব নিয়ে আমার কাছে থাকতে পারবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি এসে গোশন এলাকায় বাস কর। তাতে তুমি, তোমার ছেলেমেয়ে, তোমার নাতিপুতি, তোমার পশু ও ভেড়ার পাল এবং তোমার যা কিছু আছে সব নিয়ে আমার কাছে থাকতে পারবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনি পুত্র ও পৌত্র, গরুভেড়া ইত্যাদি যথা সর্বস্ব সঙ্গে নিয়ে এসে আমার কাছে গোশেন প্রদেশে বাস করুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি আমার কাছাকাছি গোশন প্রদেশে থাকতে পারেন| আপনি, আপনার সন্তানরা, আপনার নাতিনাতনিরা এবং আপনার সমস্ত পশুদেরও নিয়ে আসুন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি ছেলে ও নাতিদের ও গরু ও ভেড়া সব কিছুর সঙ্গে গোশন প্রদেশে বাস করবে; তুমি আমার কাছেই থাকবে।