Genesis 45:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর দেখ, তোমার ও আমার সহোদর বিন্ইয়ামীন চাক্ষুষ দেখছে যে, আমি স্বয়ং তোমাদের সঙ্গে কথাবার্তা বলছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ, এবং আমার ভাই বিন্যামীনও দেখতে পাচ্ছে, যে তোমাদের সঙ্গে যে কথা বলছে সে আসলে আমিই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর দেখ, তোমরা ও আমার সহোদর বিন্যামীন চাক্ষুষ দেখিতেছ যে, আমি নিজ মুখে তোমাদের সহিত কথাবার্ত্তা কহিতেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর দেখ, তোমরা ও আমার সহোদর বিন্যামীন চাক্ষুষ দেখিতেছ যে, আমি নিজ মুখে তোমাদের সহিত কথাবার্তা কহিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি যে নিজের মুখেই এই সব বলছি তা তোমরা নিজের চোখেই দেখছ, আর আমার ভাই বিন্যামীনও দেখছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি যে নিজের মুখেই এই সব বলছি তা তোমরা নিজের চোখেই দেখছ, আর আমার ভাই বিন্ইয়ামীনও দেখছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা এবং আমার সহোদর বিন্যামীন সকলেই স্বচক্ষে দেখছ যে আমি স্বয়ং তোমাদের সঙ্গে কথা বলছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ তার ভাইদের বললেন, “আমি যে সত্যি সত্যিই যোষেফ তা তোমরা চোখেই দেখছ| এখন আমার ভাই বিন্যামীনও জানে যে আমি তোমাদের ভাই, তোমাদের সঙ্গে কথা বলছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর দেখ, তোমরা ও আমার ভাই বিন্যামীন সরাসরি দেখছ যে, আমি নিজ মুখে তোমাদের সঙ্গে কথাবার্তা বলছি।