Genesis 45:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসুফ তাঁর ভাই বিন্‌ইয়ামীনের গলা ধরে কাঁদতে লাগলেন এবং বিন্‌ইয়ামীনও তাঁর গলা ধরে কাঁদতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে তিনি তাঁর দু-হাত বাড়িয়ে দিয়ে তাঁর ভাই বিন্যামীনকে আলিঙ্গন করলেন এবং কাঁদলেন, এবং বিন্যামীনও তাঁকে জড়িয়ে ধরে কাঁদলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোষেফ আপন ভাই বিন্যামীনের গলা ধরিয়া রোদন করিলেন, এবং বিন্যামীনও তাঁহার গলা ধরিয়া রোদন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোষেফ আপন ভাই বিন্যামীনের গলা ধরিয়া রোদন করিলেন, এবং বিন্যামীনও তাঁহার গলা ধরিয়া রোদন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর যোষেফ তাঁর ভাই বিন্যামীনের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর বিন্যামীনও তাঁর গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইউসুফ তাঁর ভাই বিন্‌ইয়ামীনের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন আর বিন্‌ইয়ামীনও তাঁর গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই বলে যোষেফ তাঁর সহোদর বিন্যামীনের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বিন্যামীনও তাঁর গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যোষেফ বিন্যামীনকে বুকে জড়িয়ে ধরে দুজনেই কাঁদতে লাগলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোষেফ নিজের ভাই বিন্যামীনের গলা ধরে কাঁদলেন এবং বিন্যামীনও তাঁর গলা ধরে কাঁদলেন।