Genesis 45:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসুফ অন্য সকল ভাইকেও চুম্বন করলেন ও তাঁদের গলা জড়িয়ে ধরে কাঁদলেন; তারপর তাঁর ভাইয়েরা তাঁর সঙ্গে আলাপ করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তিনি তাঁর দাদাদের সবাইকে চুমু দিলেন, ও তাঁদের ধরে কাঁদলেন। পরে তাঁর দাদারা তাঁর সঙ্গে কথা বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোষেফ অন্য সকল ভাইকেও চুম্বন করিলেন, ও তাঁহাদের গলা ধরিয়া রোদন করিলেন; তাহার পরে তাঁহার ভ্রাতারা তাঁহার সহিত আলাপ করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোষেফ অন্য সকল ভাইকেও চুম্বন করিলেন, ও তাঁহাদের গলা ধরিয়া রোদন করিলেন; তাহার পরে তাঁহার ভ্রাতারা তাঁহার সহিত আলাপ করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর যোষেফ তাঁর সব ভাইদের চুম্বন করলেন এবং তাদেরও গলা জড়িয়ে ধরে কাঁদলেন। তখন তাঁর ভাইয়েরা তাঁর সংগে কথা বলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর ইউসুফ তাঁর সব ভাইকে চুম্বন করলেন এবং তাদেরও গলা জড়িয়ে ধরে কাঁদলেন। তখন তাঁর ভাইয়েরা তাঁর সংগে কথা বলল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ তাঁর অন্য ভাইদেরও চুম্বন করলেন ও তাদের গলা জড়িয়ে ধরে কাঁদলেন। পরে তাঁর ভাইয়েরা তাঁর সঙ্গে কথাবার্তা বলতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ অন্যান্য ভাইদেরও চুমু খেয়ে কাঁদলেন| এরপর ভাইরা তাঁর সঙ্গে কথা বলতে শুরু করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোষেফ অন্য সব ভাইকেও চুম্বন করলেন ও তাদের গলা ধরে কাঁদলেন; তার পরে তাঁর ভাইরা তাঁর সঙ্গে আলাপ করতে লাগলেন।