Genesis 45:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ফেরাউন ইউসুফকে বললেন, তুমি তোমার ভাইদের বলো, তোমরা এই কাজ কর; তোমাদের পশুদের পিঠে শস্য চাপিয়ে কেনান দেশে গমন কর,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ যোষেফকে বললেন, “তোমার দাদা-ভাইদের বলো, ‘এরকম করো: তোমাদের পশুদের পিঠে বোঝা চাপাও ও কনান দেশে ফিরে যাও,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ফরৌণ যোষেফকে কহিলেন, তুমি তোমার ভাইদের বল, তোমরা এই কর্ম্ম কর; তোমাদের পশুগণের পৃষ্ঠে শস্য চাপাইয়া কনান দেশে গমন কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ফরৌণ যোষেফকে কহিলেন, তুমি তোমার ভাইদের বল, তোমরা এই কর্ম কর; তোমাদের পশুগণের পৃষ্ঠে শস্য চাপাইয়া কনান দেশে গমন কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ যোষেফকে বললেন, “তোমার ভাইদের বল যেন তারা তাদের গাধার পিঠে শস্য বোঝাই করে কনান দেশে ফিরে যায়,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন ইউসুফকে বললেন, “তোমার ভাইদের বল যেন তারা তাদের গাধার পিঠে শস্য বোঝাই করে কেনান দেশে ফিরে যায়,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও যোষেফকে বললেন, তুমি তোমার ভাইদের বল তারা যেন পশুগুলির পিঠে শস্য বোঝাই করে কনান দেশে চলে যায় এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণ যোষেফকে বললেন, “তোমার ভাইদের বল তাদের যে পরিমাণ শস্যের প্রয়োজন তা নিয়ে যেন কনান দেশে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর ফরৌণ যোষেফকে বললেন, “তুমি তোমার ভাইদের বল, তোমরা এই কাজ কর; তোমাদের পশুদের পিঠে শস্য চাপিয়ে কনান দেশে যাও এবং