Genesis 45:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তোমাদের পিতাকে ও নিজ নিজ পরিবারকে আমার কাছে নিয়ে এসো; আমি তোমাদেরকে মিসর দেশের উৎকৃষ্ট দ্রব্য দেব, আর তোমরা দেশের সেরা সমস্ত বস্তু ভোগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তোমাদের বাবাকে ও তোমাদের পরিবার-পরিজনকে নিয়ে আমার কাছে ফিরে এসো। মিশর দেশের সেরা জিনিসগুলি আমি তোমাদের দেব এবং তোমরা দেশের বাছাই করা জিনিসগুলি উপভোগ করবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তোমাদের পিতাকে ও আপন আপন পরিবারকে আমার নিকটে লইয়া আইস; আমি তোমাদিগকে মিসর দেশের উৎকৃষ্ট দ্রব্য দিব, আর তোমরা দেশের সারাংশ ভোগ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তোমাদের পিতাকে ও আপন আপন পরিবারকে আমার নিকটে লইয়া আইস; আমি তোমাদিগকে মিসর দেশের উৎকৃষ্ট দ্রব্য দিব, আর তোমরা দেশের সারাংশ ভোগ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তাদের বাবা ও তাদের পরিবারের সবাইকে নিয়ে তোমার কাছে চলে আসে। তুমি তাদের জানিয়ে দাও যে, মিসর দেশের সবচেয়ে ভাল ভাল জিনিস তুমি তাদের দেবে আর দেশের সবচেয়ে ভাল খাবার তারা খেতে পাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তাদের পিতা ও তাদের পরিবারের সবাইকে নিয়ে তোমার কাছে চলে আসে। তুমি তাদের জানিয়ে দাও যে, মিসর দেশের সবচেয়ে ভাল ভাল জিনিস তুমি তাদের দেবে আর দেশের সবচেয়ে ভাল খাবার তারা খেতে পাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের পিতাকে ও তাদের পরিবার পরিজনকে আমার কাছে নিয়ে আসে। আমি তাদের মিশরের সেরা জিনিসপত্র দেব এবং তারা মিশরের উৎকৃষ্ট ফসল ভোগ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আরও বল যেন তারা তাদের পিতা এবং তাদের পরিবারের সবাইকে নিয়ে আমার কাছে এইখানে ফিরে আসে| আমি তোমাদের বাস করার জন্য মিশরে সব চাইতে ভাল জমি দেব| আর তোমার পরিবার এখানকার সব চেয়ে ভাল খাবার খেতে পাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের বাবাকে ও নিজের নিজের পরিবারকে আমার কাছে নিয়ে এস; আমি তোমাদেরকে মিশর দেশের ভালো জিনিস দেব, আর তোমরা দেশের বেশি অংশ ভোগ করবে।