Genesis 45:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন তোমার প্রতি আমার এই হুকুম, তোমরা এই কাজ করো, তোমাদের নিজ নিজ সন্তান-সন্ততি ও স্ত্রীদের জন্য মিসর দেশ থেকে ঘোড়ার গাড়ি নিয়ে গিয়ে তাদের ও তাঁর পিতাকে নিয়ে এসো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমাকে আরও নির্দেশ দেওয়া হল যেন তুমি তাদের বলো, ‘এরকম করো: তোমাদের সন্তানদের ও তোমাদের স্ত্রীদের জন্য মিশর থেকে কয়েকটি দুই চাকার গাড়ি নাও, এবং তোমাদের বাবাকে নিয়ে চলে এসো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন তোমার প্রতি আমার আজ্ঞা এই, তোমরা এই কর্ম্ম কর, তোমরা আপন আপন বালক বালিকা ও স্ত্রীদের নিমিত্তে মিসর দেশ হইতে শকট লইয়া গিয়া তাহাদিগকে ও আপনাদের পিতাকে লইয়া আইস;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন তোমার প্রতি আমার আজ্ঞা এই, তোমরা এই কর্ম কর, তোমাদের আপন আপন বালক-বালিকা ও স্ত্রীদের নিমিত্তে মিসর দেশ হইতে শকট লইয়া গিয়া তাহাদিগকে ও আপনাদের পিতাকে লইয়া আইস;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এছাড়া তোমার উপর আমার এই হুকুম রইল যে, তুমি তোমার ভাইদের বলবে যেন তারা তাদের স্ত্রী ও ছোট ছেলেমেয়েদের জন্য মিসর দেশ থেকে গাড়ী নিয়ে যায়, আর তাদের বাবাকে নিয়ে চলে আসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এছাড়া তোমার উপর আমার এই হুকুম রইল যে, তুমি তোমার ভাইদের বলবে যেন তারা তাদের স্ত্রী ও ছোট ছেলেমেয়েদের জন্য মিসর দেশ থেকে গাড়ী নিয়ে যায়, আর তাদের বাবাকে নিয়ে চলে আসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের আরও বল যে তারা যেন তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে আসার জন্য মিশর থেকে গাড়ি নিয়ে যায় এবং তাদের সকলকে ও তোমাদের পিতাকে নিয়ে আসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর ফরৌণ বললেন, “আমাদের মালবাহী গাড়ীগুলোর মধ্যে যেগুলো ভালো তার কিছু তোমার ভাইদের দাও| তাদের বলো যেন, তারা কনান দেশে গিয়ে তাদের পিতা এবং নিজের নিজের স্ত্রী ও পুত্র কন্যা নিয়ে গাড়ী করে ফিরে আসে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তোমার প্রতি আমার আদেশ এই, তোমরা এই কাজ কর, তোমরা নিজের নিজের ছেলে মেয়েদের ও স্ত্রীদের জন্য মিশর দেশ থেকে মালবাহী গাড়ি নিয়ে গিয়ে তাদেরকে ও নিজেদের বাবাকে নিয়ে এস;