Genesis 45:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইসরাইলের পুত্ররা তা-ই করলেন। ইউসুফ ফেরাউনের হুকুম অনুসারে তাদেরকে ঘোড়ার গাড়ি দিলেন এবং পাথেয় দ্রব্যও দিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ইস্রায়েলের ছেলেরা এমনটিই করলেন। ফরৌণ যেমনটি আদেশ দিলেন, সেই অনুসারে যোষেফ তাঁদের দু-চাকার গাড়িগুলি দিলেন, এবং তিনি তাঁদের যাত্রাপথের জন্য রসদপত্রও জোগালেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েলের পুত্রগণ তাহাই করিলেন। এবং যোষেফ ফরৌণের আজ্ঞানুসারে তাহাদিগকে শকট দিলেন, এবং পাথেয় দ্রব্যও দিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েলের পুত্রগণ তাহাই করিলেন। এবং যোষেফ ফরৌণের আজ্ঞা অনুসারে তাহাদিগকে শকট দিলেন, এবং পাথেয় দ্রব্যও দিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের ছেলেরা তা-ই করল। ফরৌণের আদেশ অনুসারে যোষেফ তাদের জন্য গাড়ী ও পথের খাবারের ব্যবস্থা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের ছেলেরা তা-ই করল। ফেরাউনের হুকুম অনুসারে ইউসুফ তাদের জন্য গাড়ী ও পথের খাবারের ব্যবস্থা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলের পুত্রেরা তাই করলেন। ফারাও-এর নির্দেশ অনুযায়ী যোষেফ তাদের গাড়ি ও পাথেয় দিলেন। তিনি তাদের প্রত্যেককে এক প্রস্থ করে পোষাক দিলেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের সন্তানরা তাই করলেন| ফরৌণ যেমন আদেশ করেছিলেন সেই মতন যোষেফ তাদের ভালো কিছু মালবাহী গাড়ী দিলেন আর যাত্রার জন্য যথেষ্ট খাবারও দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েলের ছেলেরা তাই করলেন এবং যোষেফ ফরৌণের আজ্ঞানুসারে তাদেরকে মালবাহী গাড়ি দিলেন এবং যাত্রা পথের জিনিসও দিলেন;