Genesis 45:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা মিসর থেকে যাত্রা করে কেনান দেশে তাঁদের পিতা ইয়াকুবের কাছে উপস্থিত হলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তাঁরা মিশর থেকে চলে গেলেন এবং কনান দেশে তাঁদের বাবা যাকোবের কাছে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা মিসর হইতে যাত্রা করিয়া কনান দেশে তাঁহাদের পিতা যাকোবের নিকটে উপস্থিত হইলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা মিসর হইতে যাত্রা করিয়া কনান দেশে তাঁহাদের পিতা যাকোবের নিকটে উপস্থিত হইলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে তারা মিসর থেকে কনান দেশে তাদের বাবা যাকোবের কাছে গিয়ে বলল, “যোষেফ এখনও বেঁচে আছে। সে-ই এখন গোটা মিসর দেশের শাসনকর্তা।” এই কথা শুনে যাকোব হতভম্ব হয়ে গেলেন, কারণ কথাটা তাঁর বিশ্বাসই হল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে তারা মিসর থেকে কেনান দেশে তাদের পিতা ইয়াকুবের কাছে গিয়ে বলল, “ইউসুফ এখনও বেঁচে আছে। সে-ই এখন গোটা মিসর দেশের শাসনকর্তা।” এই কথা শুনে ইয়াকুব হতভম্ব হয়ে গেলেন, কারণ কথাটা তাঁর বিশ্বাসই হল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা মিশর থেকে রওনা হয়ে কনান দেশে তাদের পিতার কাছে এসে উপস্থিত হল। তারা তাঁকে বলল, যোষেফ এখনও বেঁচে আছে, সে সারা মিশর দেশের শাসনকর্তা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তারা মিশর দেশ ছেড়ে তাদের পিতার কাছে কনান দেশে গিয়ে পৌঁছাল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা মিশর থেকে যাত্রা করে কনান দেশে তাদের বাবা যাকোবের কাছে উপস্থিত হলেন