Genesis 45:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ইউসুফ তাঁদেরকে যে সমস্ত কথা বলেছিলেন, সেসব যখন তাঁরা তাঁকে বললেন এবং তাঁকে নিয়ে যাবার জন্য ইউসুফ যে সমস্ত ঘোড়ার গাড়ি পাঠিয়েছিলেন তাও যখন তিনি দেখলেন, তখন তাঁদের পিতা ইয়াকুবের হতবুদ্ধি অবস্থা কেটে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তাঁরা যখন যোষেফ তাঁদের যা যা বলেছিলেন সেসব কথা তাঁকে বললেন, এবং তিনি যখন তাঁকে বয়ে নিয়ে যাওয়ার জন্য যোষেফের পাঠানো দুই চাকার গাড়িগুলি দেখলেন, তখন তাঁদের বাবা যাকোবের অন্তরাত্মা পুনরুজ্জীবিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যোষেফ তাঁহাদিগকে যে সকল কথা বলিয়াছিলেন, সে সকল যখন তাঁহারা তাঁহাকে বলিলেন, এবং তাঁহাকে লইয়া যাইবার নিমিত্তে যোষেফ যে সকল শকট পাঠাইয়াছিলেন, তাহাও যখন তিনি দেখিলেন, তখন তাঁহাদের পিতা যাকোবের আত্মা পুনর্জীবিত হইয়া উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যোষেফ তাঁহাদিগকে যে সকল কথা বলিয়াছিলেন, সেই সকল যখন তাঁহারা তাঁহাকে বলিলেন, এবং তাঁহাকে লইয়া যাইবার নিমিত্তে যোষেফ যে সকল শকট পাঠাইয়াছিলেন, তাহাও যখন তিনি দেখিলেন, তখন তাঁহাদের পিতা যাকোবের আত্মা পুনর্জীবিত হইয়া উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু যোষেফ তাদের যা যা বলেছিলেন তা শুনে এবং তাঁকে নিয়ে যাবার জন্য যোষেফ যে গাড়ী পাঠিয়েছিলেন তা দেখে তাদের বাবা যাকোবের সেই ভাবটা কেটে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ইউসুফ তাদের যা যা বলেছিলেন তা শুনে এবং তাঁকে নিয়ে যাবার জন্য ইউসুফ যে গাড়ী পাঠিয়েছিলেন তা দেখে তাদের পিতা ইয়াকুবের সেই ভাবটা কেটে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু যোষেফ তাদের যেসব কথা বলেছিলেন সেসব কথা যখন তারা তাঁকে বলল এবং তাঁকে নিয়ে যাওয়ার জন্য যে গরুর গাড়িগুলি পাঠিয়েছিলেন সেগুলি যখন তিনি দেখলেন তখন তাঁর সংবিৎ ফিরে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তারপর তারা যোষেফ যা বলেছিলেন তা বলল| আর যোষেফ তাঁকে মিশর দেশে নিয়ে যাবার জন্য মালবাহী গাড়ীগুলো পাঠিযছিলেন তা যখন যাকোব দেখলেন, তখন তিনি আনন্দে উত্তেজিত হয়ে উঠলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু যোষেফ তাঁদেরকে যে সব কথা বলেছিলেন, সে সকল যখন তাঁরা তাঁকে বললেন এবং তাঁকে নিয়ে যাবার জন্যে যোষেফ যে সব মালগাড়ি পাঠিয়েছিলেন, তা যখন তিনি দেখলেন, তখন তাঁদের বাবা যাকোবের আত্মা পুনর্জীবিত হয়ে উঠল।