Genesis 45:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরাই আমাকে এই স্থানে পাঠিয়েছ তা নয়, আল্লাহ্ই পাঠিয়েছেন এবং আমাকে ফেরাউনের পিতৃস্থানীয়, তাঁর সমস্ত বাড়ির মালিক ও সমস্ত মিসর দেশের উপরে শাসনকর্তা করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অতএব, এমনটি নয় যে তোমরা আমাকে এখানে পাঠিয়েছ, কিন্তু ঈশ্বরই পাঠিয়েছেন। তিনি আমাকে ফরৌণের বাবা, তাঁর সমস্ত পরিবারের মালিক এবং সমগ্র মিশরের শাসনকর্তা করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরাই আমাকে এই স্থানে পাঠাইয়াছ, তাহা নয়, ঈশ্বর পাঠাইয়াছেন, এবং আমাকে ফরৌণের পিতৃস্থানীয়, তাঁহার সমস্ত বাটীর প্রভু ও সমস্ত মিসর দেশের উপরে শাসনকর্ত্তা করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরাই আমাকে এই স্থানে পাঠাইয়াছ, তাহা নয়, ঈশ্বরই পাঠাইয়াছেন, এবং আমাকে ফরৌণের পিতৃস্থানীয়, তাঁহার সমস্ত বাটীর প্রভু ও সমস্ত মিসর দেশের উপরে শাসনকর্তা করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই দেখা যাচ্ছে, তোমরা আমাকে এখানে পাঠাও নি, ঈশ্বরই পাঠিয়েছেন। তিনি আমাকে ফরৌণের বাবার জায়গায় রেখেছেন এবং তাঁর পরিবারের কর্তা করেছেন। এছাড়া তিনি আমাকে সারা মিসর দেশের শাসনকর্তা করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই দেখা যাচ্ছে, তোমরা আমাকে এখানে পাঠাও নি, আল্লাহ্ই পাঠিয়েছেন। তিনি আমাকে ফেরাউনের বাবার জায়গায় রেখেছেন এবং তাঁর পরিবারের কর্তা করেছেন। এছাড়া তিনি আমাকে সারা মিসর দেশের শাসনকর্তা করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং তোমরা যে আমাকে এখানে পাঠিয়েছ তা নয় ঈশ্বরই পাঠিয়েছেন এবং তিনিই আমাকে ফারাও-এর উপদেষ্টা, তাঁর সমগ্র পরিবারের কর্তা এবং সারা মিশর দেশের শাসনকর্তা করেছেন। তোমরা আর দেরী করো না, শীঘ্র পিতার কাছে চলে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে যে এখানে পাঠানো হয়েছে তাতে তোমাদের দোষ নেই| এ ছিল ঈশ্বরের পরিকল্পনা| ঈশ্বরই আমাকে ফরৌণের পিতার স্থানে বসিয়েছেন| আমি তার সমস্ত বাড়ীর সমস্ত মিশর দেশের রাজ্যপাল হয়েছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তোমরাই আমাকে এই জায়গায় পাঠিয়েছ, তা নয়, ঈশ্বর পাঠিয়েছেন এবং আমাকে ফরৌণের পিতৃস্থানীয়, তাঁর সমস্ত বাড়ির প্রভু ও সমস্ত মিশর দেশের ওপরে শাসনকর্ত্তা করেছেন।