Genesis 46:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইসরাইল তাঁর সর্বস্ব নিয়ে যাত্রা করে বের্-শেবাতে এলেন এবং তাঁর পিতা ইস্হাকের আল্লাহ্র উদ্দেশে কোরবানী করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব ইস্রায়েল তাঁর যথাসর্বস্য নিয়ে রওনা দিলেন, এবং তিনি যখন বের-শেবাতে পৌঁছালেন, তখন তিনি তাঁর বাবা ইস্হাকের ঈশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েল আপনার সর্ব্বস্বের সহিত যাত্রা করিয়া বের্-শেবাতে আসিলেন, এবং আপন পিতা ইস্হাকের ঈশ্বরের উদ্দেশে বলিদান করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েল আপনার সর্বস্বের সহিত যাত্রা করিয়া বের্-শেবাতে আসিলেন, এবং আপন পিতা ইস্হাকের ঈশ্বরের উদ্দেশে বলিদান করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েল তাঁর সব কিছু নিয়ে বেরিয়ে পড়লেন। বের্-শেবাতে এসে তিনি তাঁর বাবা ইস্হাকের ঈশ্বরের উদ্দেশে কয়েকটা উৎসর্গের অনুষ্ঠান করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইল তাঁর সব কিছু নিয়ে বেরিয়ে পড়লেন। বের্-শেবাতে এসে তিনি তাঁর পিতা ইসহাকের আল্লাহ্র প্রতি কয়েকটা কোরবানী দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল তাঁর সমস্ত ধনসম্পদ সঙ্গে নিয়ে যাত্রা করলেন এবং বের-শেবায় পৌঁছে তাঁর পিতা ইস্হাকের আরাধ্য ঈশ্বরের উদ্দেশে বলি উৎসর্গ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল মিশর দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন| প্রথমে তিনি বের্-শেবাতে গেলেন| সেখানে ইস্রায়েল তাঁর পিতা ইসহাকের ঈশ্বরের উপাসনা করলেন এবং বলি দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েল নিজের সর্বস্বের সঙ্গে যাত্রা করে বের-শেবাতে আসলেন এবং নিজের বাবা ইসহাকের ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করলেন।