Genesis 46:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা লেয়ার সন্তান; তিনি পদ্দন্-অরামে ইয়াকুবের জন্য এদেরকে ও তাঁর কন্যা দীণাকে প্রসব করেন। ইয়াকুবের এই পুত্র কন্যারা সর্বমোট তেত্রিশ জন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা হলেন লেয়ার সেই ছেলেরা, যাদের ও তা ছাড়াও যাকোবের মেয়ে দীণাকে যিনি পদ্দন-আরামে যাকোবের জন্য জন্ম দিয়েছিলেন। তাঁর এইসব ছেলে ও মেয়ে মোট তেত্রিশজন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা লেয়ার সন্তান; তিনি পদ্দন্-অরামে যাকোবের জন্য ইহাদিগকে ও তাঁহার কন্যা দীণাকে প্রসব করেন। যাকোবের এই পুত্র কন্যারা সর্ব্বশুদ্ধ তেত্রিশ প্রাণী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা লেয়ার সন্তান; তিনি পদ্দন্-অরামে যাকোবের জন্য ইহাদিগকে ও তাঁহার কন্যা দীণাকে প্রসব করেন। যাকোবের এই পুত্র কন্যারা সর্বসুদ্ধ তেত্রিশ জন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মেয়ে দীণা সুদ্ধ এরা ছিল লেয়ার মধ্য দিয়ে যাকোবের বংশধর। এরা পদ্দন-অরামে জন্মেছিল। যাকোবের এই বংশধরেরা ছিল মোট তেত্রিশজন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মেয়ে দীণাসুদ্ধ এরা ছিল লেয়ার মধ্য দিয়ে ইয়াকুবের বংশধর। এরা পদ্দন-ইরামে জন্মেছিল। ইয়াকুবের এই বংশধরেরা ছিল মোট তেত্রিশজন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা সকলে লেয়ার সন্তান। পদ্দন-অরামে বসবাসকালে যাকোবের স্ত্রী লেয়া এদের জন্মদান করেন। দীনা নামে তার একটি কন্যাও ছিল। যাকোবেব এই পুত্র-কন্যারা সংখ্যা ছিল মোট তেত্রিশ জন!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রূবেণ, শিমিয়োন, লেবি, যিহূদা, ইষাখর ও সবূলূন ছিলেন যাকোব ও লেয়ার সন্তানগণ| পদ্দম্-অরামে লেয়ার এই সন্তানরা জন্মেছিল| তার দীনা নামে একটি কন্যাও ছিল| তার পরিবারে মোট সদস্য সংখ্যা ছিল 33 জন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা লেয়ার সন্তান; তিনি পদ্দন-অরামে যাকোবের জন্য এদেরকে ও তার মেয়ে দীণাকে প্রসব করেন। যাকোবের এই ছেলে মেয়েরা সবশুদ্ধ তেত্রিশ জন।