Genesis 46:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা সেই সিল্পপার সন্তান, যাকে লাবন তাঁর কন্যা লেয়াকে দিয়েছিলেন; সে ইয়াকুবের জন্য এদেরকে প্রসব করেছিল। এরা ষোল জন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা হলেন যাকোবের সেই ছেলেমেয়ে, যারা লেয়ার সেই দাসী সিল্পা দ্বারা জাত হয়েছিল, যাকে লাবন তাঁর মেয়ে লেয়াকে দিয়েছিলেন—মোট ষোলোজন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা সেই সিল্পার সন্তান, যাহাকে লাবন আপন কন্যা লেয়াকে দিয়াছিলেন; সে যাকোবের জন্য ইহাদিগকে প্রসব করিয়াছিল। ইহারা ষোল প্রাণী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা সেই সিল্পার সন্তান, যাহাকে লাবন আপন কন্যা লেয়াকে দিয়াছিলেন; সে যাকোবের জন্য ইহাদিগকে প্রসব করিয়াছিল। ইহারা ষোল জন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লাবন তাঁর মেয়ে লেয়াকে সিল্পা নামে যে দাসী দিয়েছিলেন এরা সবাই তার মধ্য দিয়ে যাকোবের বংশধর। সিল্পা ও যাকোবের এই বংশধরেরা ছিল মোট ষোলজন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লাবন তাঁর মেয়ে লেয়াকে সিল্পা নামে যে বাঁদী দিয়েছিলেন এরা সবাই তার মধ্য দিয়ে ইয়াকুবের বংশধর। সিল্পা ও ইয়াকুবের এই বংশধরেরা ছিল মোট ষোলজন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোবের এই পুত্রকন্যাদের সংখ্যা মোট ষোলজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাকোবের এই পুত্ররা ছিলেন তাঁর স্ত্রী দাসী সিল্পার| (সিল্পাই সেই দাসী যাকে লাবন তাঁর কন্যা লেয়ার সাথে দিয়েছিলেন|) তাঁর পরিবারের মোট সদস্য ছিলেন 16 জন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা সেই সিল্পার সন্তান, যাকে লাবন নিজের মেয়ে লেয়াকে দিয়েছিলেন; সে যাকোবের জন্য এদেরকে প্রসব করেছিলেন। এরা ষোল জন