Genesis 46:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আল্লাহ্ রাত্রে ইসরাইলকে দর্শন দিয়ে বললেন, হে ইয়াকুব, হে ইয়াকুব! তিনি জবাব দিলেন, দেখ, এই আমি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর রাতের বেলায় এক দর্শনের মাধ্যমে ঈশ্বর ইস্রায়েলের সঙ্গে কথা বললেন, এবং তিনি বললেন, “যাকোব, যাকোব!” “আমি এখানে,” তিনি উত্তর দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঈশ্বর রাত্রিতে ইস্রায়েলকে দর্শন দিয়া কহিলেন, হে যাকোব, হে যাকোব। তিনি উত্তর করিলেন, দেখ, এই আমি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঈশ্বর রাত্রিতে ইস্রায়েলকে দর্শন দিয়া কহিলেন, হে যাকোব, হে যাকোব। তিনি উত্তর করিলেন, দেখ, এই আমি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর রাতের বেলায় ইস্রায়েলকে দর্শনের মধ্য দিয়ে তাঁর সংগে কথা বললেন। তিনি ডাকলেন, “যাকোব, যাকোব।” যাকোব উত্তর দিলেন, “এই যে আমি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ রাতের বেলায় ইসরাইলকে দর্শনের মধ্য দিয়ে তাঁর সংগে কথা বললেন। তিনি ডাকলেন, “ইয়াকুব, ইয়াকুব।” ইয়াকুব জবাব দিলেন, “এই যে আমি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর রাত্রে ইসরায়েলকে দর্শন দিয়ে বললেন, যাকোব! যাকোব! তিনি উত্তর দিলেন, আদেশ করুন প্রভু! ঈশ্বর তাঁকে বললেন, আমি ঈশ্বর তোমার পিতার আরাধ্য ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাত্রে ঈশ্বর স্বপ্নে যাকোবের সঙ্গে কথা বললেন| ঈশ্বর বললেন, “যাকোব, যাকোব|” ইস্রায়েল উত্তর দিলেন, “এই যে আমি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঈশ্বর রাতে ইস্রায়েলকে দর্শন দিয়ে বললেন, “হে যাকোব, হে যাকোব।” তিনি উত্তর করলেন, “দেখ, এই আমি।”