Genesis 46:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই চৌদ্দ জন ইয়াকুব থেকে জাত রাহেলার সন্তান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা হলেন যাকোবের সেই ছেলেরা, যারা রাহেলের দ্বারা জন্মেছিলেন—মোট চোদ্দোজন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই চৌদ্দ প্রাণী যাকোব হইতে জাত রাহেলের সন্তান।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই চৌদ্দ জন যাকোব হইতে জাত রাহেলের সন্তান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এরা ছিল রাহেলের মধ্য দিয়ে যাকোবের বংশধর। এরা ছিল মোট চৌদ্দজন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এরা ছিল রাহেলার মধ্য দিয়ে ইয়াকুবের বংশধর। এরা ছিল মোট চৌদ্দজন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোবের এই সন্তানেরা সংখ্যায় মোট চৌদ্দজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এনারা ছিলেন যাকোব ও তার স্ত্রী রাহেলের সন্তান| পরিবারের মোট সদস্য সংখ্যা 14 জন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই চৌদ্দ জন যাকোবের থেকে জন্মানো রাহেলের ছেলে।