Genesis 46:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা সেই বিল্হার সন্তান, যাকে লাবন নিজের কন্যা রাহেলাকে দিয়েছিলেন। সে ইয়াকুবের জন্য এদেরকে প্রসব করেছিল; এরা সর্বমোট সাত জন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা হলেন যাকোবের সেই ছেলেরা, যারা রাহেলের সেই দাসী বিলহা দ্বারা জাত হলেন, যাকে লাবন তাঁর মেয়ে রাহেলকে দিয়েছিলেন—মোট সাতজন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা সেই বিল্হার সন্তান, যাহাকে লাবন আপন কন্যা রাহেলকে দিয়াছিলেন। সে যাকোবের জন্য ইহাদিগকে প্রসব করিয়াছিল; ইহারা সর্ব্বশুদ্ধ সাত প্রাণী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা সেই বিল্হার সন্তান, যাহাকে লাবন আপন কন্যা রাহেলকে দিয়াছিলেন। সে যাকোবের জন্য ইহাদিগকে প্রসব করিয়াছিল; ইহারা সর্বসুদ্ধ সাত জন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লাবন তাঁর মেয়ে রাহেলকে বিল্হা নামে যে দাসী দিয়েছিলেন, এরা সবাই তার মধ্য দিয়ে যাকোবের বংশধর। যাকোব ও বিল্হার এই বংশধরেরা মোট ছিল সাতজন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লাবন তাঁর মেয়ে রাহেলকে বিল্হা নামে যে বাঁদী দিয়েছিলেন, এরা সবাই তার মধ্য দিয়ে ইয়াকুবের বংশধর। ইয়াকুব ও বিল্হার এই বংশধরেরা মোট ছিল সাতজন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লাবণ তাঁর কন্যা রাহেলকে এই দাসীটি দিয়েছিলেন। যাকোবের এই পুত্রেরা সংখ্যায় মোট সাত জন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এঁরা ছিলেন যাকোব ও বিল্হার সন্তান| (বিল্হা-ই সেই দাসী যাকে লাবন তার কন্যা রাহেলের সাথে পাঠিয়েছিলেন|) এই পরিবারের মোট সদস্য সংখ্যা ছিল সাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এরা সেই বিলহার ছেলে, যাকে লাবন নিজের মেয়ে রাহেলকে দিয়েছিলেন। সে যাকোবের জন্য এদেরকে প্রসব করেছিল; এরা সবশুদ্ধ সাত জন।