Genesis 46:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইয়াকুবের বংশধর, যারা তাঁর সঙ্গে মিসরে উপস্থিত হল, ইয়াকুবের পুত্রবধূরা ছাড়া তারা সর্বমোট ছেষট্টি জন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যাকোবের সঙ্গে যারা মিশরে গেলেন—যারা তাঁর অব্যবহিত বংশধর নন, তাঁর সেই পুত্রবধূদের সংখ্যা না ধরে—তাদের সংখ্যা হয়েছিল ছেষট্টি জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাকোবের কটি হইতে উৎপন্ন যে প্রাণিগণ তাঁহার সঙ্গে মিসরে উপস্থিত হইল, যাকোবের পুত্রবধূরা ছাড়া তাহারা সর্ব্বশুদ্ধ ছেষট্টি প্রাণী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাকোবের কটি হইতে উৎপন্ন যে প্রাণিগণ তাঁহার সঙ্গে মিসরে উপস্থিত হইল, যাকোবের পুত্রবধূরা ছাড়া তাহারা সর্বসুদ্ধ ছেষট্টি জন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোবের সংগে যারা মিসর দেশে গিয়েছিল, অর্থাৎ তাঁর নিজের বংশধরেরা ছিল মোট ছেষট্টিজন; এই সংখ্যার মধ্যে তাঁর ছেলেদের স্ত্রীদের ধরা হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুবের সংগে যারা মিসর দেশে গিয়েছিল, অর্থাৎ তাঁর নিজের বংশধরেরা ছিল মোট ছেষট্টিজন; এই সংখ্যার মধ্যে তাঁর ছেলেদের স্ত্রীদের ধরা হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাকোবের সঙ্গে তাঁর বংশধর যারা মিশরে গিয়েছিল তাদের সংখ্যা মোট ছেষট্টি জন। যাকোবের পুত্রবধূদের এর মধ্যে ধরা হয় নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সরাসরি যাকোব হতে উৎপন্ন উত্তরপুরুষদের মোট 66জন তার সঙ্গে মিশরে গিয়েছিলেন| (এই সংখ্যার মধ্যে যাকোবের পুত্রদের স্ত্রীদের গণনা করা হয় নি|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাকোবের দেহ থেকে সৃষ্টি যে লোকেরা তাঁর সঙ্গে মিশরে উপস্থিত হল, যাকোবের ছেলের স্ত্রীরা ছাড়া তারা সবশুদ্ধ ছেষট্টি জন।