Genesis 46:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসরে ইউসুফের যে পুত্রেরা জন্মেছিল, তারা দুই জন। ইয়াকুবের পরিজন, যারা মিসরে গেল, তারা সর্বমোট সত্তর জন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশরে যোষেফের যে দুই ছেলের জন্ম হয়েছিল তাদের সংখ্যা ধরে, যাকোবের পরিবারের যে সদস্যেরা মিশরে গেলেন তাদের সংখ্যা মোট সত্তর জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসরে যোষেফের যে পুত্রেরা জন্মিয়াছিল, তাহারা দুই প্রাণী। যাকোবের পরিজন, যাহারা মিসরে গেল, তাহারা সর্ব্বশুদ্ধ সত্তর প্রাণী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসরে যোষেফের যে পুত্রেরা জন্মিয়াছিল, তাহারা দুই জন। যাকোবের পরিজন, যাহারা মিসরে গেল, তাহারা সর্বসুদ্ধ সত্তর জন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর দেশে যোষেফের যে দু’টি ছেলের জন্ম হয়েছিল এবং যাকোবের পরিবারের যারা মিসরে গিয়েছিল তারা ছিল মোট সত্তরজন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর দেশে ইউসুফের যে দু’টি ছেলের জন্ম হয়েছিল এবং ইয়াকুবের পরিবারের যারা মিসরে গিয়েছিল তারা ছিল মোট সত্তরজন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফের দুই পুত্র মিশরেই জন্মগ্রহণ করেছিল। অতএব মিশরে যাওয়ার পর যাকোবের পরিবারের লোকসংখ্যা হল মোট সত্তর জন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার যোষেফেরও দুই সন্তান ছিলেন যাঁরা মিশরে জন্মেছিলেন| সুতরাং মিশরে যাকোবের পরিবারের মোট সদস্য সংখ্যা হল 70 জন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশরে যোষেফের যে ছেলেরা জন্মেছিল, তারা দুই জন। যাকোবের আত্মীয়েরা, যারা মিশরে গেল, তারা সবশুদ্ধ সত্তর জন।