Genesis 46:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আগে ভাগেই গোশনের পথ দেখাবার জন্য ইয়াকুব তাঁর আগে এহুদাকে ইউসুফের কাছে পাঠালেন; আর তাঁরা গোশন প্রদেশে পৌঁছালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইত্যবসরে গোশনে যাওয়ার পথনির্দেশনা লাভের জন্য যাকোব তাঁর আগে আগে যিহূদাকে যোষেফের কাছে পাঠিয়ে দিলেন। তাঁরা যখন সেই গোশন অঞ্চলে পৌঁছালেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আগে আগে গোশনের পথ দেখাইবার নিমিত্তে যাকোব আপনার অগ্রে যিহূদাকে যোষেফের নিকটে পাঠাইলেন; আর তাঁহারা গোশন প্রদেশে পঁহুছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আগে আগে গোশনের পথ দেখাইবার নিমিত্তে যাকোব আপনার অগ্রে যিহূদাকে যোষেফের নিকটে পাঠাইলেন; আর তাঁহারা গোশন প্রদেশে পৌঁছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোব আগে যিহূদাকে যোষেফের কাছে পাঠিয়ে দিয়েছিলেন যাতে যোষেফ যিহূদাকে গোশনে যাবার পথ দেখিয়ে দেন। শেষ পর্যন্ত তাঁরা সবাই সেখানে গিয়ে উপস্থিত হলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুব আগে এহুদাকে ইউসুফের কাছে পাঠিয়ে দিয়েছিলেন যাতে ইউসুফ এহুদাকে গোশনে যাবার পথ দেখিয়ে দেন। শেষ পর্যন্ত তাঁরা সবাই সেখানে গিয়ে উপস্থিত হলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গোশেনে গিয়ে যোষেফের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাকোব যিহুদাকে আগেই পাঠিয়ে দিলেন। পরে তাঁরা সকলে গোশেনে গিয়ে পৌঁছালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফের সঙ্গে কথা বলার জন্য যাকোব যিহূদাকে তাঁর আগে পাঠালেন| এর পরে যাকোব এবং তাঁর পুত্ররা গোশন প্রদেশে পৌঁছোলেন| যিহূদা গোশন প্রদেশে যোষেফের সঙ্গে কথা বলতে গেলেন| যাকোব এবং তাঁর পরিবারের লোকজন এরপর সেই প্রদেশে পৌঁছালেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে আগে আগে গোশনের পথ দেখবার জন্যে যাকোব নিজের আগে যিহূদাকে যোষেফের কাছে পাঠালেন; আর তাঁরা গোশন প্রদেশে পৌঁছালেন।