Genesis 46:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি বললেন, আমি আল্লাহ্, তোমার পিতার আল্লাহ্; তুমি মিসরে যেতে ভয় করো না, কেননা আমি সেই স্থানে তোমাকে বড় জাতি করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি ঈশ্বর, তোমার বাবার সেই ঈশ্বর,” তিনি বললেন। “মিশরে যেতে ভয় পেয়ো না, কারণ সেখানে আমি তোমাকে এক বড়ো জাতি করে তুলব,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি কহিলেন, আমি ঈশ্বর, তোমার পিতার ঈশ্বর; তুমি মিসরে যাইতে ভয় করিও না, কেননা আমি সেই স্থানে তোমাকে বৃহৎ জাতি করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি কহিলেন, আমি ঈশ্বর, তোমার পিতার ঈশ্বর; তুমি মিসরে যাইতে ভয় করিও না, কেননা আমি সেই স্থানে তোমাকে বৃহৎ জাতি করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বর বললেন, “আমি ঈশ্বর, তোমার বাবার ঈশ্বর। মিসর দেশে যেতে ভয় কোরো না, কারণ আমি সেখানে তোমার মধ্য থেকে একটা মস্ত বড় জাতির সৃষ্টি করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্ বললেন, “আমি আল্লাহ্, তোমার বাবার আল্লাহ্। মিসর দেশে যেতে ভয় কোরো না, কারণ আমি সেখানে তোমার মধ্য থেকে একটা মস্ত বড় জাতির সৃষ্টি করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি মিশরে যেতে ভয় পেয়ো না! আমি সেখানে তোমাকে এক মহান জাতিতে পরিণত করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ঈশ্বর বললেন, “আমি ঈশ্বর, তোমার পিতার ঈশ্বর! মিশরে যেতে ভয় করো না| মিশরে আমি তোমাকে এক মহাজাতিতে পরিণত করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি বললেন, “আমি ঈশ্বর, তোমার বাবার ঈশ্বর; তুমি মিশরে যেতে ভয় কোরো না, কারণ আমি সেই জায়গায় তোমাকে বড় জাতি করব।”