Genesis 46:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা ভেড়ার রাখাল, তাঁরা পশুপালন করে থাকেন; আর তাঁদের গোমেষাদি পাল এবং সর্বস্ব এনেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মেষপালক; তারা গৃহপালিত পশুপাল চরান, এবং তাদের মেষপাল ও পশুপাল ও তাদের অধিকারভুক্ত সবকিছু সাথে নিয়ে তারা এখানে এসেছেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা মেষপালক, তাঁহারা পশুপাল রাখিয়া থাকেন; আর তাঁহাদের গোমেষাদি পাল এবং সর্ব্বস্ব আনিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা মেষপালক, তাঁহারা পশুপাল রাখিয়া থাকেন; আর তাঁহাদের গোমেষাদি পাল এবং সর্বস্ব আনিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পশুপালনই তাঁদের কাজ; তাঁরা ছাগল-ভেড়া চরান, আর সেইজন্য সংগে করে তাঁরা তাঁদের ছাগল, ভেড়া, গরু ও সমস্ত জিনিসপত্র এনেছেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পশুপালনই তাঁদের কাজ; তাঁরা ছাগল-ভেড়া চরান, আর সেইজন্য সংগে করে তাঁরা তাঁদের ছাগল, ভেড়া, গরু ও সমস্ত জিনিসপত্র এনেছেন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর ভাইদের জীবিকা ছিল মেষপালন। তাদের সকলেরই মেষপাল ছিল, তারা সেগুলি এবং অন্যান্য সম্পদ যা কিছু ছিল সব সঙ্গে নিয়েই এসেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরিবারের সবাই মেষপালক| তারা বরাবরই মেষপাল ও গো-পাল রেখে থাকেন| তারা তাদের পশু ও আর যা কিছু তাদের ছিল সবই তাদের সঙ্গে নিয়ে এসেছেন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা ভেড়াপালক, তাঁরা পশুপাল রাখেন; আর তাঁদের গরু ও ভেড়ার পাল এবং সব কিছু এনেছেন।”