Genesis 46:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তোমরা বলবে, আপনার এই গোলামেরা পূর্বপুরুষানুক্রমে বাল্যকাল থেকে আজ পর্যন্ত পশুপালন করে আসছি; তাতে তোমরা গোশন প্রদেশে বাস করতে পাবে; কেননা পশুপালক মাত্রেই মিসরীয়দের ঘৃণাস্পদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের তখন এই উত্তর দিতে হবে, ‘আমাদের ছেলেবেলা থেকেই আপনার এই দাসেরা গৃহপালিত পশুপাল চরিয়ে আসছে, ঠিক যেভাবে আমাদের পূর্বপুরুষরাও চরাতেন।’ তখন তোমাদের গোশন অঞ্চলে বসতি স্থাপন করার অনুমতি দেওয়া হবে, কারণ সব মেষপালকই মিশরীয়দের কাছে ঘৃণ্য।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তোমরা বলিবে, আপনার এই দাসগণ পিতৃপুরুষানুক্রমে বাল্যাবধি অদ্য পর্য্যন্ত পশুপাল রাখিয়া আসিতেছে; তাহাতে তোমরা গোশন প্রদেশে বাস করিতে পাইবে; কেননা পশুপালক মাত্রেই মিস্রীয়দের ঘৃণাস্পদ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তোমরা বলিবে, আপনার এই দাসগণ পিতৃপুরুষানুক্রমে বাল্যাবধি অদ্য পর্যন্ত পশুপাল রাখিয়া আসিতেছে; তাহাতে তোমরা গোশন প্রদেশে বাস করিতে পাইবে; কেননা পশুপালক মাত্রেই মিসরীয়দের ঘৃণাস্পদ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তোমরা বলবে, ‘আপনার এই দাসেরা ও তাদের পূর্বপুরুষেরা ছোটকাল থেকে এই পর্যন্ত পশু পালন করে আসছে।’ তাতে তোমরা গোশনে বাস করবার অনুমতি পাবে। যারা ছাগল-ভেড়া চরায় মিসরীয়েরা তাদের ঘৃণার চোখে দেখে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তোমরা বলবে, ‘আপনার এই গোলামেরা ও তাদের পূর্বপুরুষেরা ছোটকাল থেকে এই পর্যন্ত পশু পালন করে আসছে।’ তাতে তোমরা গোশনে বাস করবার অনুমতি পাবে। যারা ছাগল-ভেড়া চরায় মিসরীয়রা তাদের ঘৃণার চোখে দেখে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তোমরা বলবে, মহারাজ আমরা সারাজীবন মেষপালন করে এসেছি। আমাদের পূর্বপুরুষেরাও তাই করতেন। গোশেন প্রদেশে যাতে তোমাদের বসতি হয় সেই জন্যই তোমাদের একথা বলা দরকার কারণ মিশরীরা মেষপালকদের ঘৃণার চোখে দেখে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তাকে বলবে, ‘আমরা মেষপালক| সারাজীবন ধরেই আমরা মেষ পালন করে আসছি| আমাদের আগে আমাদের পূর্বপুরুষরা মেষপালক ছিলেন|’ ফরৌণ তোমাদের গোশন প্রদেশে থাকতে দেবেন| মিশরীয়রা মেষপালকদের পছন্দ করেন না, সেইজন্য তোমাদের গোশন প্রদেশে থাকাটাই ভাল হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তোমরা বলবে, “আপনার এই দাসরা পূর্বপুরুষদের ছেলেবেলা থেকে আজ পর্যন্ত পশুপাল রেখে আসছে;” তাতে তোমরা গোশন প্রদেশে বাস করতে পারবে; কারণ পশুপালক মাত্রেই মিশরীয়দের ঘৃণার জিনিস।