Genesis 46:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমিই তোমার সঙ্গে মিসরে যাব এবং আমিই সেই স্থান থেকে তোমাকে ফিরিয়ে আনবো, আর তোমার মৃত্যুর পরে ইউসুফ তোমার চোখের পাতা বন্ধ করে দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সঙ্গে আমিও মিশরে যাব, এবং আমি আবার সেখান থেকে তোমাকে অবশ্যই বের করে আনব। আর যোষেফ নিজের হাতে তোমার চোখ বন্ধ করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমিই তোমার সঙ্গে মিসরে যাইব, এবং আমিই তথা হইতে তোমাকে ফিরাইয়াও আনিব, আর যোষেফ তোমার চক্ষে হস্তার্পণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমিই তোমার সঙ্গে মিসরে যাইব, এবং আমিই তথা হইতে তোমাকে ফিরাইয়াও আনিব, আর যোষেফ তোমার চক্ষে হস্তার্পণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমার সংগে সংগে মিসরে যাব এবং আবার আমি তোমাকে নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে আসব। মৃত্যুকালে যোষেফ নিজের হাতে তোমার চোখ বন্ধ করে দেবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমার সংগে সংগে মিসরে যাব এবং আবার আমি তোমাকে নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে আসব। মৃত্যুকালে ইউসুফ নিজের হাতে তোমার চোখ বন্ধ করে দেবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তোমার সঙ্গে মিশরে যাব এবং আমিই সেখান থেকে তোমাকে ফিরিয়ে আনব। সেখানে মৃত্যুকালে যোষেফ তোমার আঁখিপল্লব মুদ্রিত করে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমার সঙ্গে মিশরে যাব আর তোমাকে সেখান থেকে ফিরিয়ে আনব| তুমি মিশরে মারা যাবে কিন্তু যোষেফ তোমার সঙ্গে থাকবে| তুমি মারা গেলে যোষেফই তার নিজের হাত দিয়ে তোমার চোখ বুজিয়ে দেবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমিই তোমার সঙ্গে মিশরে যাব এবং আমিই সেখান থেকে তোমাকে ফিরিয়েও আনব, আর যোষেফ তোমার চোখে হাত দেবে।