Genesis 46:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তাঁরা, ইয়াকুব ও তাঁর সমস্ত বংশ, তাদের সমস্ত পশু ও কেনান দেশে উপার্জিত সমস্ত ধন-সম্পদ নিয়ে মিসর দেশে পৌঁছালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যাকোব ও তাঁর সব বংশধর নিজেদের সাথে কনানে অর্জিত তাঁদের গৃহপালিত পশুপাল ও বিষয়সম্পত্তি নিয়ে মিশরে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাঁহারা, যাকোব ও তাঁহার সমস্ত বংশ, আপনাদের পশুগণ ও কনান দেশে উপার্জ্জিত সকল সম্পত্তি লইয়া মিসর দেশে পঁহুছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাঁহারা, যাকোব ও তাঁহার সমস্ত বংশ, আপনাদের পশুগণ ও কনান দেশে উপার্জিত সকল সমপত্তি লইয়া মিসর দেশে পৌঁছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সব পশু ও ধন-সম্পত্তি তারা কনান দেশে লাভ করেছিল সেই সব নিয়ে যাকোব ও তাঁর পরিবারের সবাই মিসরে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সব পশু ও ধন-সম্পত্তি তারা কেনান দেশে লাভ করেছিল সেই সব নিয়ে ইয়াকুব ও তাঁর পরিবারের সবাই মিসরে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কনান দেশে তারা যে গরুভেড়ার পাল সংগ্রহ করেছিল সে সব সঙ্গে নিয়েই তারা মিশরে গেল। যাকোব, তাঁর পুত্রকন্যা, পৌত্র পৌত্রী ইত্যাদি সকলকে নিয়ে সপরিবারে মিশরে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা তাঁদের পশুপাল এবং কনান দেশে তাদের যা যা ছিল সব নিয়ে চললেন| সুতরাং ইস্রায়েল মিশরে তার সমস্ত সন্তান এবং তাদের পরিবার নিয়েই গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তাঁরা, যাকোব ও তাঁর সমস্ত বংশ, নিজেদের পশুরা ও কনান দেশে উপার্জিত সব সম্পত্তি নিয়ে মিশর দেশে পৌঁছালেন।