Genesis 47:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউসুফ ফেরাউনের হুকুম অনুসারে মিসর দেশের উত্তম অঞ্চলে অথাৎ রামিষেষ প্রদেশে অধিকার দিয়ে তাঁর পিতা ও ভাইদেরকে বসিয়ে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যোষেফ তাঁর বাবা ও দাদা-ভাইদের মিশরে বসতি স্থাপন করিয়ে দিলেন এবং ফরৌণের নির্দেশানুসারে, দেশের সব থেকে ভালো জায়গায়, সেই রামিষেষ জেলায় তাঁদের বিষয়সম্পত্তি দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোষেফ ফরৌণের আজ্ঞানুসারে মিসর দেশের উত্তম অঞ্চলে, রামিষেষ প্রদেশে, অধিকার দিয়া আপন পিতা, ও ভ্রাতাদিগকে বসাইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যোষেফ ফরৌণের আজ্ঞা অনুসারে মিসর দেশের উত্তম অঞ্চলে, রামিষেষ প্রদেশে, অধিকার দিয়া আপন পিতা ও ভ্রাতাদিগকে বসাইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ তাঁর বাবা ও ভাইদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করলেন। ফরৌণের আদেশ মত মিসর দেশের সবচেয়ে ভাল জায়াগাটাই তিনি তাঁদের সম্পত্তি হিসাবে দান করলেন। জায়গাটার নাম ছিল রামিষেষ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ তাঁর পিতা ও ভাইদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করলেন। ফেরাউনের হুকুম মত মিসর দেশের সবচেয়ে ভাল জায়গাটাই তিনি তাঁদের সম্পত্তি হিসাবে দান করলেন। জায়গাটার নাম ছিল রামিষেষ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও-এর নির্দেশে যোষেফ তাঁর পিতা ও ভাইদের দেশের সর্বোৎকৃষ্ট অঞ্চল রামেসেস প্রদেশে জমিজমা দিয়ে সেখানে তাঁদের বসবাসের ব্যবস্থা করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণের কথামত যোষেফ তাঁর পিতা ও ভাইদের মিশরে জমিজমা দিলেন| রামিষেষ শহরের কাছে স্থিত সেই জমি মিশরের সব জমির চেয়ে সেরা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোষেফ ফরৌণের আদেশ অনুযায়ী মিশর দেশের উত্তম অঞ্চলে, রামিষেষ প্রদেশে, অধিকার দিয়ে নিজের বাবা, ও ভাইদেরকে বসিয়ে দিলেন।