Genesis 47:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মিসর ও কেনান দেশে যত টাকা ছিল, লোকে তা দিয়ে শস্য ক্রয় করাতে ইউসুফ সেই সমস্ত টাকা সংগ্রহ করে ফেরাউনের ভাণ্ডারে আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশর ও কনানে যে অর্থ পাওয়া গেল যোষেফ সেসব তাদের কেনা খাদ্যশস্যের মূল্যরূপে সংগ্রহ করে তা ফরৌণের প্রাসাদে নিয়ে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মিসর দেশে ও কনান দেশে যত রৌপ্য ছিল, লোকে তাহা দিয়া শস্য ক্রয় করাতে যোষেফ সেই সমস্ত রৌপ্য সংগ্রহ করিয়া ফরৌণের ভাণ্ডারে আনিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মিসর দেশে ও কনান দেশে যত রৌপ্য ছিল, লোকে তাহা দিয়া শস্য ক্রয় করাতে যোষেফ সেই সমস্ত রৌপ্য সংগ্রহ করিয়া ফরৌণের ভাণ্ডারে আনিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর এবং কনান দেশের লোকেরা যে শস্য কিনল তার দাম বাবদ যোষেফ ঐ দু’টা দেশে যত টাকা ছিল তা তুলে নিয়ে ফরৌণের রাজবাড়ীতে জমা দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর এবং কেনান দেশের লোকেরা যে শস্য কিনল তার দাম বাবদ ইউসুফ ঐ দু’টা দেশে যত টাকা ছিল তা তুলে নিয়ে ফেরাউনের রাজবাড়ীতে জমা দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর ও কনান দেশে যত রূপোর টাকা ছিল তা দিয়ে লোকে খাদ্যশস্য কিনতে লাগল। যোষেফ সমস্ত টাকা সংগ্রহ করে ফারাও-এর কোষাগারে জমা দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেশের লোকরা আরও শস্য কিনতে থাকল আর যোষেফ সেই অর্থ জমিয়ে ফরৌণের কাছে নিয়ে আসতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর মিশর দেশে ও কনান দেশে যত রূপা ছিল, লোকে তা দিয়ে শস্য কেনাতে যোষেফ সেই সমস্ত রূপা সংগ্রহ করে ফরৌণের ভান্ডারে আনলেন।