Genesis 47:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসর ও কেনান দেশে লোকদের টাকা শেষ হয়ে গেলে মিসরীয়েরা সকলে ইউসুফের কাছে এসে বললো, আমাদেরকে খাদ্যদ্রব্য দিন, আমাদের টাকা শেষ হয়ে গেছে বলে আমরা কি আপনার সম্মুখে মারা যাবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিশর ও কনানের প্রজাদের অর্থ যখন শেষ হয়ে গেল, তখন মিশরের সব লোকজন যোষেফের কাছে এসে বলল, “আমাদের খাদ্যদ্রব্য দিন। আপনার চোখের সামনে আমরা কেন মারা পড়ব? আমাদের সব অর্থ ফুরিয়ে গিয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসর দেশে ও কনান দেশে রৌপ্য ব্যয় হইয়া গেলে মিস্রীয়েরা সকলে যোষেফের নিকটে আসিয়া কহিল, আমাদিগকে খাদ্য দ্রব্য দিউন, আমাদের রৌপ্য শেষ হইয়া গিয়াছে বলিয়া আমরা কি আপনার সম্মুখে মরিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসর দেশে ও কনান দেশে লোকদের রৌপ্য ব্যয় হইয়া গেলে মিসরীয়েরা সকলে যোষেফের নিকটে আসিয়া কহিল, আমাদিগকে খাদ্যদ্রব্য দিউন, আমাদের রৌপ্য শেষ হইয়া গিয়াছে বলিয়া আমরা কি আপনার সম্মুখে মরিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন মিসর ও কনান দেশের সব টাকা ফুরিয়ে গেল তখন মিসরীয়েরা যোষেফের কাছে এসে বলল, “আমাদের খেতে দিন। আমরা কি আপনার চোখের সামনেই মারা যাব? টাকা-পয়সা আমাদের যা ছিল সব ফুরিয়ে গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন মিসর ও কেনান দেশের সব টাকা ফুরিয়ে গেল তখন মিসরীয়রা ইউসুফের কাছে এসে বলল, “আমাদের খেতে দিন। আমরা কি আপনার চোখের সামনেই মারা যাব? টাকা-পয়সা আমাদের যা ছিল সব ফুরিয়ে গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিশর ও কনানের সমস্ত মুদ্রা নিঃশেষ হয়ে যাওয়ার পর মিশরীরা যোষেফের কাছে গিয়ে বলল, আমাদের খাদ্য দিন, তা না হলে আপনার চোখের সামনেই আমরা মারা যাব। আমাদের টাকাপয়সা সব ফুরিয়ে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু পরে মিশরীয় এবং কনানীয়দের সব অর্থ শেষ হয়ে গেল| কারণ তারা সমস্ত অর্থই শস্য কিনতে ব্যয করেছিল| তাই মিশরীয়রা যোষেফের কাছে গিয়ে বলল, “আমাদের খাদ্য দিন| আমাদের অর্থ শেষ হয়ে গেছে| আমরা খেতে না পেলে আপনার চোখের সামনে মারা যাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশর দেশে ও কনান দেশে রূপা ব্যয় হয়ে গেলে মিশরীয়েরা সবাই যোষেফের কাছে এসে বলল, “আমাদেরকে খাবার দিন, আমাদের রূপা শেষ হয়ে গিয়েছে বলে আমরা কি আপনার সামনে মারা যাব?”