Genesis 47:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইউসুফ বললেন, তোমাদের পশু দাও; যদি টাকা শেষ হয়ে থাকে, তবে তোমাদের পশুর পরিবর্তে তোমাদেরকে খাদ্য দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তবে তোমাদের গৃহপালিত পশুপাল নিয়ে এসো,” যোষেফ বললেন। “যেহেতু তোমাদের অর্থ ফুরিয়ে গিয়েছে তাই তোমাদের গৃহপালিত পশুপালের বিনিময়ে আমি তোমাদের খাদ্যদ্রব্য বিক্রি করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যোষেফ কহিলেন, তোমাদের পশু দেও; যদি রৌপ্য শেষ হইয়া থাকে, তবে তোমাদের পশুর পরিবর্ত্তে তোমাদিগকে ভক্ষ্য দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যোষেফ কহিলেন, তোমাদের পশু দেও; যদি রৌপ্য শেষ হইয়া থাকে, তবে তোমাদের পশুর পরিবর্তে তোমাদিগকে ভক্ষ্য দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ বললেন, “তাহলে তোমাদের গরু-ভেড়া সব আমাকে দাও। তোমাদের টাকা যখন ফুরিয়ে গেছে তখন ওগুলোর বদলেই আমি তোমাদের খাবার দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ বললেন, “তাহলে তোমাদের গরু-ভেড়া সব আমাকে দাও। তোমাদের টাকা যখন ফুরিয়ে গেছে তখন ওগুলোর বদলেই আমি তোমাদের খাবার দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ বললেন, তোমাদের গরুভেড়া যা আছে নিয়ে এস, আমি তার বিনিময়ে তোমাদের খাদ্যশস্য দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যোষেফ উত্তর দিলেন, “তোমাদের গো-পাল দাও, আমি তোমাদের খাবার দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যোষেফ বললেন, “তোমাদের পশু দাও; যদি রূপা শেষ হয়ে থাকে, তবে তোমাদের পশুর পরিবর্তে তোমাদেরকে খাবার দেব।”