Genesis 47:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা যার যার পশু ইউসুফের কাছে আনলে ইউসুফ ঘোড়া, ভেড়ার পাল, গরুর পাল ও গাধার পরিবর্তে তাদেরকে খাদ্যদ্রব্য দিতে লাগলেন; এভাবে ইউসুফ তাদের সমস্ত পশু নিয়ে সেই বছর খাদ্যদ্রব্য দিয়ে তাদের প্রতিপালন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তারা যোষেফের কাছে তাদের গৃহপালিত পশুপাল নিয়ে এল, এবং তিনি তাদের ঘোড়া, তাদের মেষ ও ছাগল, তাদের গবাদি পশুপাল ও গাধাগুলির বিনিময়ে তাদের খাদ্যদ্রব্য দিলেন। আর তাদের সব গৃহপালিত পশুর বিনিময়ে তাদের খাদ্যদ্রব্য দিয়ে তিনি সে বছরটি পার করে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা যোষেফের কাছে আপন আপন পশু আনিলে যোষেফ অশ্ব, মেষপাল, গোপাল ও গর্দ্দভদিগকে পরিবর্ত্ত লইয়া তাহাদিগকে ভক্ষ্য দিতে লাগিলেন; এইরূপে যোষেফ তাহাদের সমস্ত পশু লইয়া সেই বৎসর ভক্ষ্য দিয়া তাহাদের চালাইয়া দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা যোষেফের নিকটে আপন আপন পশু আনিলে যোষেফ অশ্ব, মেষপাল, গোপাল ও গর্দভের পরিবর্তে তাহাদিগকে ভক্ষ্য দিতে লাগিলেন; এইরূপে যোষেফ তাহাদের সমস্ত পশু লইয়া সেই বৎসর ভক্ষ্য দিয়া তাহাদের চালাইয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তারা তাদের সব গরু-ভেড়া যোষেফের কাছে আনতে লাগল। ছাগল, ভেড়া, গরু, ঘোড়া ও গাধার বদলে তিনি তাদের খাবার দিতে লাগলেন। সমস্ত পশু জমা রেখে তিনি গোটা বছরটাই তাদের খাওয়ালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তারা তাদের সব গরু-ভেড়া ইউসুফের কাছে আনতে লাগল। ছাগল, ভেড়া, গরু, ঘোড়া ও গাধার বদলে তিনি তাদের খাবার দিতে লাগলেন। সমস্ত পশু জমা রেখে তিনি গোটা বছরটাই তাদের খাওয়ালেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন তাদের পশুপাল যোষেফের কাছে আনতে লাগল। যোষেফ তাদের গরু-ভেড়া-গাধা ও ঘোড়াগুলির বিনিময়ে খাদ্যশস্য দিলেন। সে বছর তিনি তাদের পশুপালের বিনিময়ে খাদ্য সরবরাহ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে খাদ্য কেনার জন্য লোকরা তাদের গো-পাল, ঘোড়া এবং অন্যান্য পশুর ব্যবহার করলেন| সেই বছরে যোষেফ পশুর বদলে তাদের খাদ্য দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা যোষেফের কাছে নিজের নিজের পশু আনলে যোষেফ অশ্ব, মেষপাল, গরুর পাল ও গাধাদের পরিবর্তে তাদেরকে খাবার দিতে লাগলেন; এই ভাবে যোষেফ তাদের সমস্ত পশু নিয়ে সেই বছর খাবার দিয়ে তাদের চালিয়ে দিলেন।