Genesis 47:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা নিজ নিজ ভূমি থাকতে আপনার চোখের সম্মুখে কেন মারা যাব? আপনি খাদ্যদ্রব্য দিয়ে আমাদেরকে ও আমাদের ভূমি ক্রয় করে নিন; আমরা নিজ নিজ ভূমির সঙ্গে ফেরাউনের গোলাম হব; আর আমাদেরকে বীজ দিন, তা হলে আমরা বাঁচবো, মারা পড়বো না, ভূমিও নষ্ট হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার চোখের সামনে আমরা কেন ধ্বংস হব—আমরা ও আমাদের জমিজায়গাও? খাদ্যদ্রব্যের পরিবর্তে আপনি আমাদের ও আমাদের জমিজায়গা কিনে নিন, এবং আমাদের জমিজায়গা সমেত আমরা ফরৌণের কাছে দাসত্ববন্ধনে আবদ্ধ হব। আমাদের বীজ দিন যেন আমরা বাঁচতে পারি ও মারা না যাই, এবং এই দেশ যেন জনশূন্য হয়ে না যায়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা আপন আপন ভূমির সহিত আপনার চক্ষুর্গোচরে কেন মারা যাইব? আপনি ভক্ষ্য দিয়া আমাদিগকে ও আমাদের ভূমি ক্রয় করিয়া লউন; আমরা আপন আপন ভূমির সহিত ফরৌণের দাস হইব; আর আমাদিগকে বীজ দিউন, তাহা হইলে আমরা বাঁচিব, মারা পড়িব না, ভূমিও নষ্ট হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা আপন আপন ভূমির সহিত আপনার চক্ষুর্গোচরে কেন মারা যাইব? আপনি ভক্ষ্য দিয়া আমাদিগকে ও আমাদের ভূমি ক্রয় করিয়া লউন; আমরা আপন আপন ভূমির সহিত ফরৌণের দাস হইব; আর আমাদিগকে বীজ দিউন, তাহা হইলে আমরা বাঁচিব, মারা পড়িব না, ভূমিও নষ্ট হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই জমি সুদ্ধ আমরা সবাই আপনার চোখের সামনেই শেষ হয়ে যাব কেন? সেইজন্য আপনি আমাদের ও আমাদের জায়গা-জমি সব নিয়ে নিন, আর তার বদলে আমাদের খাবার দিন। জায়গা-জমি সুদ্ধ আমরা সবাই ফরৌণের দাস হয়ে থাকব। এর পরে আমরা যাতে মারা না গিয়ে প্রাণে বেঁচে থাকতে পারি সেইজন্য আপনি আমাদের কিছু বীজও দিন। তাহলে আমাদের জমিও নষ্ট হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই জমিসুদ্ধ আমরা সবাই আপনার চোখের সামনেই শেষ হয়ে যাব কেন? সেইজন্য আপনি আমাদের ও আমাদের জায়গা-জমি সব নিয়ে নিন, আর তার বদলে আমাদের খাবার দিন। জায়গা-জমিসুদ্ধ আমরা সবাই ফেরাউনের গোলাম হয়ে থাকব। এর পরে আমরা যাতে মারা না গিয়ে প্রাণে বেঁচে থাকতে পারি সেইজন্য আপনি আমাদের কিছু বীজও দিন। তাহলে আমাদের জমিও নষ্ট হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনার চোখের সামনেই জমিজমাসমেত আমরা ধ্বংস হতে চলেছি। খাদ্যের বিনিময়ে আপনি আমাদের জমিজমা ও আমাদেরও কিনে নিন। আমরা ফারাও-এর ক্রীতদাস হব এবং আমাদের জমিও হবে তাঁর। আপনি আমাদের বীজ-শস্য দিন, তাহলে আমরা বাঁচব, মরব না আর আমাদের জমিজমাও পতিত হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সত্যিই আমরা আপনার চোখের সামনে মারা যাব| কিন্তু আপনি আমাদের খাদ্য দিলে আমরা ফরৌণকে আমাদের জমি দেব এবং আমরা তাঁর দাস হব| আমাদের বপন করার বীজ দিন| তাহলে আমরা মরব না| আর জমিতে আবার আমাদের জন্য শস্য হবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা নিজের নিজের ভূমির সঙ্গে নিজেদের চোখের সামনে কেন মারা যাব? আপনি খাবার দিয়ে আমাদেরকে ও আমাদের ভূমি কিনে নিন; আমরা নিজের নিজের ভূমির সঙ্গে ফরৌণের দাস হব; আর আমাদেরকে বীজ দিন, তা হলে আমরা বাঁচব, মারা যাব না, ভূমিও নষ্ট হবে না।”