Genesis 47:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ইউসুফ মিসরের সমস্ত ভূমি ফেরাউনের জন্য ক্রয় করলেন, কেননা দুর্ভিক্ষের কষ্ট তাদের অসহ্য হওয়াতে মিসরীয়েরা প্রত্যেকে নিজ নিজ জমি বিক্রি করলো। অতএব ভূমি ফেরাউনের হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যোষেফ মিশরে সব জমিজায়গা ফরৌণের জন্য কিনে নিলেন। মিশরীয়রা, এক এক করে, সবাই তাদের জমিজায়গা বিক্রি করে দিল, কারণ তাদের পক্ষে দুর্ভিক্ষ অত্যন্ত দুঃসহ হয়েছিল। সেই জমিজায়গা ফরৌণের হয়ে গেল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যোষেফ মিসরের সমস্ত ভূমি ফরৌণের নিমিত্তে ক্রয় করিলেন, কেননা দুর্ভিক্ষ তাহাদের অসহ্য হওয়াতে মিস্রীয়েরা প্রত্যেকে আপন আপন ক্ষেত্র বিক্রয় করিল। অতএব মাটি ফরৌণের হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যোষেফ মিসরের সমস্ত ভূমি ফরৌণের নিমিত্তে ক্রয় করিলেন, কেননা দুর্ভিক্ষ তাহাদের অসহ্য হওয়াতে মিসরীয়েরা প্রত্যেকে আপন আপন ক্ষেত্র বিক্রয় করিল। অতএব মাটি ফরৌণের হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যোষেফ মিসর দেশের সমস্ত জমি ফরৌণের নামে কিনে নিলেন। দুর্ভিক্ষ এমন ভীষণ হল যে, মিসরীয়েরা সকলেই তাদের জায়গা-জমি বিক্রি করে দিল। এইভাবেই মিসর দেশের সমস্ত জায়গা-জমি ফরৌণের হাতে এসে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইউসুফ মিসর দেশের সমস্ত জমি ফেরাউনের নামে কিনে নিলেন। দুর্ভিক্ষ এমন ভীষণ হল যে, মিসরীয়রা সকলেই তাদের জায়গা-জমি বিক্রি করে দিল। এইভাবেই মিসর দেশের সমস্ত জায়গা-জমি ফেরাউনের হাতে এসে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ তখন ফারাও-এর তরফে মিশরের সমস্ত জমি কিনে নিলেন। দুর্ভিক্ষের প্রকোপে মিশরীরা তাদের জমিজমা সব বিক্রি করে দেওয়ায় সমগ্র দেশের মালিকানা ফারাও-এর হাতে চলে গেল
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যোষেফ মিশরের সমস্ত জমি ফরৌণের জন্য কিনে নিলেন| লোকরা ক্ষুধার জন্য মিশরের সমস্ত জমি ফরৌণের কাছে বিক্রি করে দিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যোষেফ মিশরের সমস্ত ভূমি ফরৌণের জন্যে কিনলেন, কারণ দূর্ভিক্ষ তাদের অসহ্য হওয়াতে মিস্রীয়েরা প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্র বিক্রয় করল।