Genesis 47:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি কেবল পুরোহিতদের ভূমি ক্রয় করলেন না, কারণ ফেরাউন পুরোহিতদেরকে বৃত্তি দিতেন এবং তারা ফেরাউনের দেওয়া বৃত্তি ভোগ করতো; এজন্য নিজ নিজ ভূমি বিক্রি করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবশ্য, তিনি যাজকদের জমিজায়গা কেনেননি, কারণ তাঁরা ফরৌণের কাছ থেকে নিয়মিত এক ভাতা পেতেন এবং ফরৌণের দেওয়া সেই ভাতা থেকে যথেষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য জোগাড় হয়ে যেত। সেজন্যই তাঁরা তাঁদের জমিজায়গা বিক্রি করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কেবল যাজকদের ভূমি ক্রয় করিলেন না, কারণ ফরৌণ যাজকদিগকে বৃত্তি দিতেন, এবং তাহারা ফরৌণের দত্ত বৃত্তি ভোগ করিত; এই জন্য আপন আপন ভূমি বিক্রয় করিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কেবল যাজকদের ভূমি ক্রয় করিলেন না, কারণ ফরৌণ যাজকদিগকে বৃত্তি দিতেন, এবং তাহারা ফরৌণের দত্ত বৃত্তি ভোগ করিত; এই জন্য আপন আপন ভূমি বিক্রয় করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি কেবল পুরোহিতদের জায়গা-জমি কিনলেন না। এই পুরোহিতেরা ফরৌণের কাছ থেকে ভাতা পেতেন এবং তা দিয়েই তাঁরা চলতেন। সেইজন্য তাঁরা তাঁদের জমি বিক্রি করেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি কেবল ইমামদের জায়গা-জমি কিনলেন না। এই ইমামেরা ফেরাউনের কাছ থেকে ভাতা পেতেন এবং তা দিয়েই তাঁরা চলতেন। সেইজন্য তাঁরা তাঁদের জমি বিক্রি করেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেবলমাত্র পুরোহিতদের জমি যোষেফ কিনলেন না কারণ তাঁরা ফারাও-এর কাছ থেকে নির্দিষ্ট বৃত্তি পেতেন, তার দ্বারাই তাঁদের জীবিকা নির্বাহ হত। সেই জন্যই জমি বিক্রি করার প্রয়োজন তাঁদের হয়নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ কেবল যাজকদের জমি কিনলেন না| যাজকদের জমি বিক্রি করারও প্রয়োজন ছিল না| কারণ ফরৌণ তাদের কাজের জন্য পারিশ্রমিক দিতেন আর তারা সেই অর্থ দিয়ে খাদ্য কিনত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি কেবল যাজকদের ভূমি কিনলেন না, কারণ ফরৌণ যাজকদের বৃত্তি দিতেন এবং তারা ফরৌণের দেওয়া বৃত্তি ভোগ করত; এই জন্য নিজের নিজের ভূমি বিক্রয় করল না।