Genesis 47:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইউসুফ লোকদেরকে বললেন, দেখ, আমি আজ তোমাদেরকে ও তোমাদের ভূমি ফেরাউনের জন্য ক্রয় করলাম। দেখ, এই বীজ নিয়ে ভূমিতে বপন কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোষেফ প্রজাদের বললেন, “আজ যখন আমি তোমাদেরকে ও তোমাদের জমিজায়গা ফরৌণের জন্য কিনে নিয়েছি, এই রইল তোমাদের বীজ, যেন তোমরা জমিতে তা বপন করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যোষেফ প্রজাগণকে কহিলেন, দেখ, আমি অদ্য তোমাদিগকে ও তোমাদের ভূমি ফরৌণের নিমিত্তে ক্রয় করিলাম। দেখ, এই বীজ লইয়া ভূমিতে বপন কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যোষেফ প্রজাগণকে কহিলেন, দেখ, আমি অদ্য তোমাদিগকে ও তোমাদের ভূমি ফরৌণের নিমিত্তে ক্রয় করিলাম। দেখ, এই বীজ লইয়া ভূমিতে বপন কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ লোকদের বললেন, “দেখ, ফরৌণের পক্ষ থেকে আমি আজ তোমাদের এবং তোমাদের জায়গা-জমি কিনে নিলাম। তোমরা এখন এই বীজ নাও, আর তা নিয়ে জমিতে বোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ লোকদের বললেন, “দেখ, ফেরাউনের পক্ষ থেকে আমি আজ তোমাদের এবং তোমাদের জায়গা-জমি কিনে নিলাম। তোমরা এখন এই বীজ নাও, আর তা নিয়ে জমিতে বোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ প্রজাদের বললেন, শোন, ফারাও-এর তরফে আমি আজ তোমাদের এবং তোমাদের জমিজমা সব কিনে নিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোষেফ লোকদের বললেন, “এখন আমি তোমাদের এবং তোমাদের জমি ফরৌণের জন্য কিনে নিয়েছি| তাই আমি এরপর তোমাদের জমিতে বপন করার বীজ দেব| আর তোমরা তা বপন করতে পার|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যোষেফ প্রজাদেরকে বললেন, “দেখ, আমি আজ তোমাদেরকে ও তোমাদের ভূমি ফরৌণের জন্যে কিনলাম। দেখ, এই বীজ নিয়ে মাটিতে বপন কর;