Genesis 47:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে যা যা উৎপন্ন হবে, তার পঞ্চমাংশ ফেরাউনকে দিও, অন্য চার অংশ ক্ষেতের বীজের জন্য এবং নিজেদের ও পরিজনদের ও শিশুদের খাদ্যের জন্য তোমাদেরই থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যখন শস্য উৎপন্ন হবে, তখন তার এক-পঞ্চমাংশ তোমরা ফরৌণকে দিয়ো। অন্য চার-পঞ্চমাংশ তোমরা জমির জন্য বীজরূপে, এবং তোমাদের নিজেদের, তোমাদের পরিবার-পরিজনেদের এবং তোমাদের সন্তানদের জন্য খাদ্যদ্রব্যরূপে রাখতে পারো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যাহা যাহা উৎপন্ন হইবে, তাহার পঞ্চমাংশ ফরৌণকে দিও, অন্য চারি অংশ ক্ষেত্রের বীজের নিমিত্তে এবং আপনাদের ও পরিজনদের ও শিশুগণের খাদ্যের নিমিত্তে তোমাদেরই থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যাহা যাহা উৎপন্ন হইবে, তাহার পঞ্চমাংশ ফরৌণকে দিও, অন্য চারি অংশ ক্ষেত্রের বীজের নিমিত্তে এবং আপনাদের ও পরিজনদের ও শিশুগণের খাদ্যের নিমিত্তে তোমাদেরই থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফসল কাটবার পর তোমরা সব ফসলের পাঁচ ভাগের এক ভাগ ফরৌণকে দেবে, আর বাকী চার ভাগ জমির বীজের জন্য এবং নিজের ও পরিবারের লোকদের আর ছেলেমেয়েদের খাবারের জন্য রাখবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফসল কাটবার পর তোমরা সব ফসলের পাঁচ ভাগের এক ভাগ ফেরাউনকে দেবে, আর বাকী চার ভাগ জমির বীজের জন্য এবং নিজের ও পরিবারের লোকদের আর ছেলেমেয়েদের খাবারের জন্য রাখবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের বীজ শস্য দেওয়া হচ্ছে তোমরা গিয়ে জমিতে বীজ বোন। ফসল যা হবে তার পাঁচ ভাগের এক ভাগ তোমরা ফারাও-কে দেবে। আর পাঁচ ভাগের চার ভাগ ফসল তোমরা জমির বীজ শস্য এবং তোমাদের নিজেদের ও পরিবারের লোকজেনর ভরণপোষণের জন্য রাখবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শস্য ছেদনের সময় তোমরা অবশ্যই উৎপন্ন শস্যের পাঁচ ভাগের এক ভাগ ফরৌণকে দেবে| বাকী পাঁচ ভাগের চার ভাগ শস্য তোমাদের হবে| তোমরা তোমাদের খাদ্যের জন্য সেই রাখা শস্যের বীজ পরের বছর বপন করার জন্য ব্যবহার করতে পারবে| আর তাতে তোমাদের পরিবার ও সন্তানদের জন্যও খাদ্য থাকবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে যা যা উৎপন্ন হবে, তাঁর পঞ্চমাংশ ফরৌণকে দাও, অন্য চার অংশ ক্ষেত্রের বীজের জন্যে এবং নিজেদের ও আত্মীয়দের ও শিশুদের খাদ্যের জন্যে তোমাদেরই থাকবে।”