Genesis 47:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তারা বললো, আপনি আমাদের প্রাণ রক্ষা করলেন; আমাদের প্রতি আপনার অনুগ্রহ দৃষ্টি হোক, আমরা ফেরাউনের গোলাম হবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আপনি আমাদের প্রাণরক্ষা করেছেন,” তারা বলল। “আমরা যেন আমাদের প্রভুর দৃষ্টিতে অনুগ্রহ পাই; আমরা ফরৌণের ক্রীতদাস হয়ে থাকব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাহারা কহিল, আপনি আমাদের প্রাণ রক্ষা করিলেন; আমাদের প্রতি আপনার অনুগ্রহদৃষ্টি হউক, আমরা ফরৌণের দাস হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাহারা কহিল, আপনি আমাদের প্রাণ রক্ষা করিলেন; আমাদের প্রতি আপনার অনুগ্রহ দৃষ্টি হউক, আমরা ফরৌণের দাস হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন লোকেরা বলল, “আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। হুজুরের দয়া পেয়ে আমরা ফরৌণের দাস হয়ে থাকব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন লোকেরা বলল, “আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন। হুজুরের দয়া পেয়ে আমরা ফেরাউনের গোলাম হয়ে থাকব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রজারা তখন বলল, আপনি আমাদের প্রাণ বাঁচালেন। আপনার ইচ্ছানুসারে আমরা সকলেই ফারাও-এর ক্রীতদাস হব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা বলল, “আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন| আমরা ফরৌণের দাস হয়ে খুশী|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে তারা বলল, “আপনি আমাদের প্রাণ রক্ষা করলেন; আমাদের প্রতি আপনার অনুগ্রহ দৃষ্টি হোক, আমরা ফরৌণের দাস হব।”