Genesis 47:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিসরের ভূমির সম্বন্ধে ইউসুফ এই ব্যবস্থা স্থাপন করেন, আর এই ব্যবস্থা আজ পর্যন্ত চলছে যে, পঞ্চমাংশ ফেরাউন পাবেন; কেবল পুরোহিতদের ভূমি ফেরাউনের হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব যোষেফ সেটি মিশরে জমি সংক্রান্ত এক আইনরূপে প্রতিষ্ঠিত করে দিলেন—যা আজও বলবৎ আছে—যে উৎপন্ন শস্যের এক-পঞ্চমাংশ ফরৌণের অধিকারভুক্ত। শুধুমাত্র যাজকদের জমিজায়গাই ফরৌণের অধিকারভুক্ত হয়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিসরের ভূমির সম্বন্ধে যোষেফ এই ব্যবস্থা স্থাপন করেন, আর ইহা অদ্যাবধি চলিতেছে যে, পঞ্চমাংশ ফরৌণ পাইবেন; কেবল যাজকদের ভূমি ফরৌণের হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিসরের ভূমির সম্বন্ধে যোষেফ এই ব্যবস্থা স্থাপন করেন, আর ইহা অদ্যাবধি চলিতেছে যে, পঞ্চমাংশ ফরৌণ পাইবেন; কেবল যাজকদের ভূমি ফরৌণের হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে যোষেফ মিসর দেশের জায়গা-জমি সম্বন্ধে এই আইন পাশ করলেন যে, সব ফসলের পাঁচ ভাগের এক ভাগ ফরৌণের হবে। এই আইনটা আজও মিসর দেশে চলছে। কেবল পুরোহিতদের জমিগুলোই ফরৌণের সম্পত্তির মধ্যে পড়ে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে ইউসুফ মিসর দেশের জায়গা-জমি সম্বন্ধে এই আইন পাশ করলেন যে, সব ফসলের পাঁচ ভাগের এক ভাগ ফেরাউনের হবে। এই আইনটা আজও মিসর দেশে চলছে। কেবল ইমামদের জমিগুলোই ফেরাউনের সম্পত্তির মধ্যে পড়ে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোষেফ মিশরে এই আইন প্রবর্তন করলেন যে ফসলের এক পঞ্চমাংশ হবে ফারাও-এর প্রাপ্য। এই আইন আজও বলবৎ আছে। কেবল মাত্র পুরোহিতদের জমি ফারাও-এর কাছে হস্তান্তরিত হল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যোষেফ সেই সময় জমির ব্যাপারে আইন তৈরী করলেন| আর সেই আইন আজও বলবৎ রয়েছে| সেই আইন অনুযায়ী জমিতে উৎপন্ন সবকিছুর পাঁচ ভাগের এক ভাগ ফরৌণের| যাজকদের জমি ছাড়া সমস্ত জমি ফরৌণের|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিশরের ভূমির সম্বন্ধে যোষেফ এই ব্যবস্থা তৈরী করেন, আর এটা আজও পর্যন্ত চলছে যে, পঞ্চমাংশ ফরৌণ পাবেন; কেবল যাজকদের ভূমি ফরৌণের হয়নি।