Genesis 47:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইসরাইলের মৃত্যুর সময় সন্নিকট হল; তখন তিনি তাঁর পুত্র ইউসুফকে ডাকিয়ে বললেন, আমি যদি তোমার অনুগ্রহ লাভ করে থাকি, তবে আরজ করি, তুমি আমার ঊরুর নিচে হাত দাও এবং আমার প্রতি সদয় ও সত্য ব্যবহার কর; মিসরে আমাকে কবর দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েলের মৃত্যুর সময় যখন ঘনিয়ে এল, তিনি তখন তাঁর ছেলে যোষেফকে ডেকে পাঠালেন এবং তাঁকে বললেন, “আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে আমার ঊরুর নিচে তোমার হাত রেখে প্রতিজ্ঞা করো যে তুমি আমার প্রতি দয়া ও বিশ্বস্ততা দেখাবে। আমাকে মিশরে কবর দিয়ো না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ইস্রায়েলের মরণ দিন সন্নিকট হইল। তখন তিনি আপন পুত্র যোষেফকে ডাকাইয়া কহিলেন, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে বিনয় করি, তুমি আমার জঙ্ঘার নীচে হস্ত দেও, এবং আমার প্রতি সদয় ও সত্য ব্যবহার কর; মিসরে আমাকে কবর দিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ইস্রায়েলের মরণ দিন সন্নিকট হইল; তখন তিনি আপন পুত্র যোষেফকে ডাকাইয়া কহিলেন, আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি, তবে বিনয় করি, তুমি আমার জঙ্ঘার নিচে হস্ত দেও, এবং আমার প্রতি সদয় ও সত্য ব্যবহার কর; মিসরে আমাকে কবর দিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃত্যুর কিছুদিন আগে ইস্রায়েল তাঁর ছেলে যোষেফকে ডেকে বললেন, “যদি আমার প্রতি তোমার টান থাকে তবে আমার ঊরুর নীচে তোমার হাত রেখে আমাকে কথা দাও যে, তুমি আমার প্রতি তোমার কর্তব্যে বিশ্বস্ত থাকবে। আমাকে মিসরে কবর দিয়ো না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃত্যুর কিছুদিন আগে ইসরাইল তাঁর ছেলে ইউসুফকে ডেকে বললেন, “যদি আমার প্রতি তোমার টান থাকে তবে আমার ঊরুর নীচে তোমার হাত রেখে আমাকে কথা দাও যে, তুমি আমার প্রতি তোমার কর্তব্যে বিশ্বস্ত থাকবে। আমাকে মিসরে দাফন কোরো না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মৃত্যুকাল আসন্ন হলে যাকোব যোষেফকে ডাকিয়ে এনে বললেন, আমার প্রতি যদি সত্যিই তোমার শ্রদ্ধা-ভালবাসা থাকে তাহলে আমার ঊরুর নীচে হাত রেখে শপথ করে বল যে আমার প্রতি তোমার ভালবাসা অটুট থাকবে এবং আমার সঙ্গে বিশ্বস্ত আচরণ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সময় হল যখন ইস্রায়েল বুঝলেন যে তিনি শীঘ্রই মারা যাবেন| তাই তিনি তাঁর পুত্র যোষেফকে নিজের কাছে ডাকলেন| তিনি বললেন, “যদি তুমি আমায় ভালবাস তবে আমার উরুর নীচে হাত রাখ এবং প্রতিজ্ঞা কর যে তুমি তোমার কথায় বিশ্বস্ত হবে| আমি মারা গেলে আমায় মিশরে কবর দিও না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ইস্রায়েলের মরণ দিন সন্নিকট হল। তখন তিনি নিজের ছেলে যোষেফকে ডেকে বললেন, “আমি যদি তোমার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে অনুরোধ করি, তুমি আমার উরুর নীচে হাত দাও এবং আমার প্রতি সদয় ও সত্য ব্যবহার কর; মিশরে আমাকে কবর দিও না।