Genesis 47:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ফেরাউন ইউসুফের ভাইদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের পেশা কি? তাঁরা ফেরাউনকে বললেন, আপনার এই গোলামেরা পুরুষানুক্রমে পশুপালক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ফরৌণ সেই দাদা-ভাইদের জিজ্ঞাসা করলেন, “তোমাদের পেশা কী?” “আপনার এই দাসেরা মেষপালক,” তাঁরা ফরৌণকে উত্তর দিলেন, “ঠিক যেমনটি আমাদের পূর্বপুরুষেরাও ছিলেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ফরৌণ যোষেফের ভ্রাতাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের ব্যবসায় কি? তাঁহারা ফরৌণকে কহিলেন, আপনার এই দাসগণ পিতৃপুরুষানুক্রমে পশুপালক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ফরৌণ যোষেফের ভ্রাতাদিগকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের ব্যবসা কি? তাঁহারা ফরৌণকে কহিলেন, আপনার এই দাসগণ পিতৃপুরুষানুক্রমে পশুপালক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরৌণ তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা কি কাজ করেন?” তারা বলল, “আপনার এই দাসেরা ছাগল-ভেড়া চরায়। তাদের পূর্বপুরুষেরাও তাই করতেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফেরাউন তাদের জিজ্ঞাসা করলেন, “আপনারা কি কাজ করেন?” তারা বলল, “আপনার এই গোলামেরা ছাগল-ভেড়া চরায়। তাদের পূর্বপুরুষেরাও তাই করতেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফারাও তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের পেশা কি? তারা বলল, মহারাজ, আপনার এ দাসেরা পুরুষানুক্রমে মেষপালক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফরৌণ ভাইদের জিজ্ঞেস করলেন, “তোমরা কি কাজ কর?” ভাইরা ফরৌণকে বলল, “মহাশয় আমরা মেষপালক| আর আমাদের আগে আমাদের পূর্বপুরুষরাও মেষপালক ছিলেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ফরৌণ যোষেফের ভাইদেরকে জিজ্ঞাসা করলেন, “তোমাদের ব্যবসায় কি?” তাঁরা ফরৌণকে বললেন, “আপনার এই দাসরা পূর্বপুরুষদের দিন থেকেই পশুপালক।”