Genesis 47:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যখন আমার পূর্বপুরুষদের কাছে শয়ন করবো, তখন তুমি আমাকে মিসর থেকে নিয়ে গিয়ে তাঁদের কবরস্থানে কবর দিও। ইউসুফ বললেন, আপনি যা বললেন, তা-ই করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমি যখন আমার পূর্বপুরুষদের সাথে চিরবিশ্রামে শায়িত হব, তখন মিশর থেকে আমাকে তুলে নিয়ে যেয়ো এবং সেখানেই কবর দিয়ো যেখানে তাঁদের কবর দেওয়া হয়েছে।” “আপনি যেমনটি বললেন, আমি তেমনটিই করব,” তিনি বললেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যখন আপন পিতৃপুরুষদের নিকটে শয়ন করিব, তখন তুমি আমাকে মিসর হইতে লইয়া গিয়া তাঁহাদের করবস্থানে কবরশায়ী করিও। যোষেফ কহিলেন, আপনি যাহা বলিলেন, তাহাই করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যখন আপন পিতৃপুরুষদের নিকটে শয়ন করিব, তখন তুমি আমাকে মিসর হইতে লইয়া গিয়া তাঁহাদের কবরস্থানে কবরশায়ী করিও। যোষেফ কহিলেন, আপনি যাহা বলিলেন, তাহাই করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ আমি আমার পূর্বপুরুষদের মধ্যে কবর পেতে চাই। তুমি আমার মৃতদেহ মিসর দেশ থেকে বের করে নিয়ে গিয়ে আমার পূর্বপুরুষেরা যেখানে কবর পেয়েছেন সেখানেই আমাকে কবর দিয়ো।” যোষেফ বললেন, “তুমি যা বললে আমি তা-ই করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ আমি আমার পূর্বপুরুষদের মধ্যে কবর পেতে চাই। তুমি আমার মৃতদেহ মিসর দেশ থেকে বের করে নিয়ে গিয়ে আমার পূর্বপুরুষেরা যেখানে কবর পেয়েছেন সেখানেই আমাকে দাফন কোরো।” ইউসুফ বললেন, “তুমি যা বললে আমি তা-ই করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি মিশরে আমাকে কবর দিও না। আমি আমার পিতৃপুরুষদের সঙ্গে শায়িত থাকতে চাই, তুমি আমার দেহ মিশর থেকে নিয়ে গিয়ে পিতৃপুরুদের সমাধিভূমিতে সমাধি দিও। যোষেফ বললেন, আমি আপনার কথামতোই কাজ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে জায়গায় আমার পূর্বপুরুষদের কবর দেওয়া হয়েছে সেখানেই আমায় কবর দিও| আমাকে মিশর থেকে বয়ে নিয়ে গিয়ে আমাদের পারিবারিক কবরে কবর দিও|” যোষেফ উত্তর দিলেন, “আমি প্রতিজ্ঞা করছি আপনার কথা মতোই কাজ করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যখন নিজের পূর্বপুরুষদের কাছে শয়ন করব, তখন তুমি আমাকে মিশর থেকে নিয়ে গিয়ে তাঁদের কবরস্থানে কবর দিয়ো।” যোষেফ বললেন, “আপনি যা বললেন, তাই করব।”